এপিসেন্টার নন্দীগ্রাম! শুভেন্দুর হয়ে অধিকারী গড়ে সভা করতে পারেন মোদী

নীলবাড়ির দখলে ঝাঁপিয়ে পড়েছে ডান-বাম সমস্ত দলই। তবে এবার লড়াইয়ের এপিসেন্টার নন্দীগ্রাম। একদিকে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে শুভেন্দু অধিকারী।

নীলবাড়ির দখলে ঝাঁপিয়ে পড়েছে ডান-বাম সমস্ত দলই। তবে এবার লড়াইয়ের এপিসেন্টার নন্দীগ্রাম। একদিকে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে শুভেন্দু অধিকারী।

একেবারে হাইভোল্টেজ প্রার্থী দুজনেই। লড়াইয়ের ময়দানে কেউ কাউকে একচুলও জায়গা ছাড়তে নারাজ।

২৯৪ আসনের প্রার্থীরাই মোদী বা শাহর সঙ্গে কোনও না কোনও মঞ্চে থাকবেন

২৯৪ আসনের প্রার্থীরাই মোদী বা শাহর সঙ্গে কোনও না কোনও মঞ্চে থাকবেন

বিজেপির পাখির চোখ বাংলা। যেভাবেই হোক বাংলা দখল করতে চায় তাঁরা। ইতিমধ্যে বাংলাকে বাড়ি বানিয়ে ফেলেছেন কেন্দ্রীয় নেতারা। একাধিকবার বাংলা ঘুরে গিয়েছেন অমিত শাহ, মোদী। বারবার আসছেন বিজেপির সর্বভারতীয় সভা জে পি নাড্ডা। সূত্রের খবর, এখানেই শেষ নয়, বাংলায় ২০টির বেশি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব জেলায় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটা আগেই জানিয়েছে বিজেপি। শুধু মোদী নন, অমিত শাহও আসবেন বার বার। রাজ্য বিজেপি-র যা পরিকল্পনা তাতে ২৯৪ আসনের প্রার্থীরাই মোদী বা শাহর সঙ্গে কোনও না কোনও মঞ্চে থাকবেন। এমনটাই সূত্রের খবর। তবে এবার বিশেষ নজরে রয়েছে মেদিনীপুর।

এপিসেন্টার নন্দীগ্রামে সভা করতে আসরে পারেন মোদী

এপিসেন্টার নন্দীগ্রামে সভা করতে আসরে পারেন মোদী

মেদিনীপুরে গত ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় সভা করে গিয়েছেন মোদী। কিন্তু আবার আসছেন তিনি। কারণ, এই জেলাতেই বিধানসভা নির্বাচনের 'হাইভোল্টেজ' আসন নন্দীগ্রাম। যেখানে মুখোমুখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি-র 'পোস্টারবয়' শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, নন্দীগ্রামে সভা করতে পারেন মোদী। যদিও বাংলায় মোদীর সভা করার তালিকাতে রয়েছে কাথিও। সেখানে ২০ তারিখ সভা করবেন বলে জানা যাচ্ছে। সেখানে শুভেন্দু থাকতে পারেন বলে জানা যাচ্ছে।

কোথায়-কখন সভা হতে পারে মোদীর

কোথায়-কখন সভা হতে পারে মোদীর

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমনটা আগেই জানিয়েছেন যে, নীলবাড়ি দখলের লড়াইয়ে বার বার রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০টি সমাবেশ করতে পারেন তিনি। যার মধ্যে দু'টি সভা নির্বাচন ঘোষণার আগেই হয়ে গিয়েছে। কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরে গত রবিবারই ব্রিগেড সমাবেশ করেছেন। আবার আসছেন তিনি। বিজেপি-র তরফে নির্দিষ্ট করে দিন ক্ষণ জানা না গেলেও সূত্রের খবর, আগামী ১৮ ও ২০ মার্চ মোদীর বাংলা সফর হতে পারে। এটা হবে প্রথম দফার নির্বাচনের জন্য। ২৭ মার্চের প্রথম এবং ১ এপ্রিলের দ্বিতীয় দফায় যথাক্রমে ৯টি ও ৭টি আসনে ভোটগ্রহণ পূর্ব মেদিনীপুরে। তাই মোদী যদি পূর্ব মেদিনীপুরে ফের সভা করেন তবে তা প্রথম দফার আগেই হতে পারে। সেই সঙ্গে মোদী বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতেও চলতি মাসেই সভা করতে পারেন। দ্বিতীয় দফার আগে মোদীর সভা হতে পারে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ওই দফায় জেলার ৪টি আসন গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ ও সাগরে ভোটগ্রহণ রয়েছে। এই জেলায় আগেই অমিত শাহ এবং জেপি নড্ডা সভা করেছেন। এ বার মোদীর পালা।

 বিজেপির জয় নিশ্চিত

বিজেপির জয় নিশ্চিত

৫ রাজ্যে ভোট হলেও বাংলাই যে পাখির চোখ বিজেপির তা আবারও স্পষ্ট হয়ে গেল। দিল্লিতে সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন এবারে বাংলা জয় নিশ্চিত বিজেপির। অর্থাৎ দিল্লিতে সংসদীয় কমিটির বৈঠকেও বাংলার ভোটের আঁচ পৌঁছে গিয়েছে। ব্রিগেেডর বিপুল সাফল্যের পর নতুন করে উদ্যোমে ফুটতে শুরু করেছেন বঙ্গের বিজেপি কর্মী সমর্থকরা। এই অবস্থায় চাঞ্চল্যকর মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর, বাংলায় বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। ওই রাজ্যে দলের নেতা কর্মীরা তাঁদের দায়িত্ব যথাযথ পালন করুন। সূত্রের খবর, বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+