৫০ বছর ধরে উন্নয়ন ডাউন বাংলায়! খড়গপুরের সভা থেকে ফের একবার সোনার বাংলা গড়ার ডাক মোদীর

বাংলার উন্নয়ন নিয়ে মমতাকে তোপ দাগতে গিয়ে ফেসবুক, হোয়াটস অ্যাপের উদাহারণ টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বছরের পর বছর ধরে বাংলায় একাধিক দল ক্ষমতায় এলেও, রাজ্যের উন্নয়ন আজও আটকে রয়েছে বলেও অভিযোগ করেন মোদী।

বাংলায় প্রথম দফা ভোট ২৭ মার্চ। হাতে আর মাত্র কয়েকটা দিন! টানটান উত্তেজনা। কেঊ কাউকে জায়গা ছাড়তে নারাজ। এই অবস্থায় মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে আজ শনিবার ফের রাজ্যে নির্বাচনী প্রচারে আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা করলেন তিনি। দিল্লি থেকে বিমানে সরাসরি কলাইকুণ্ডায় পৌঁছন প্রধানমন্ত্রী। এরপর কপ্টারে চড়ে নামেন খড়গপুরের কল্যাণ মণ্ডপ মাঠের অস্থায়ী হেলিপ্যাডে। সেখান থেকে গাড়িতে পৌঁছন সভাস্থলে। আর সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানান মোদী

মোদীর মুখে হোয়াটস অ্যাপ-ফেসবুকের উদাহারণ!

মোদীর মুখে হোয়াটস অ্যাপ-ফেসবুকের উদাহারণ!

এদিন মঞ্চ থেকে একাধিক ইস্যুতে মমতাকে আক্রমণ করেন মোদী। কাটমানি-তোলাবাজি সহ একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছেন তিনি। মোদী বলেন, বছরের পর বছর ধরে বাংলায় একাধিক দল ক্ষমতায় এলেও, রাজ্যের উন্নয়ন আজও আটকে রয়েছে বলে এদিন অভিযোগ করেন। তিনি বলেন, ''কাল রাতে ৫০-৫৫ মিনিটের জন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ডাউন হয়ে গিয়েছিল। মানুষ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। কি হবে হবে দিশেহারা হয়ে পড়েছিলেন। কিন্তু ভাবুন তো বাংলায় তো ৫০-৫৫ ধরে উন্নতিই আটকে রয়েছে! তোপ মোদীর। প্রথমে কংগ্রেস, এরপর বাম আর এখন তৃণমূল বাংলার উন্নয়নের জন্যে কিছুই করেননি বলে তোপ মোদীর।

আসল পরিবর্তন আনবে বিজেপি!

আসল পরিবর্তন আনবে বিজেপি!

খড়গপুর সদরের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভা করে বিজেপি। আর সেখানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'আপনারা কংগ্রেস, বাম, তৃণমূলকে দেখেছেন। একবার আশীর্বাদ দিন, আসল পরিবর্তন আনবে বিজেপি। আপনাদের অসুবিধা দূর করতে দিনরাত পরিশ্রম করব। আদিবাসীদের সংরক্ষণের ব্যবস্থা করব। কৃষি ও শিক্ষার উন্নয়নে বিশেষ ব্যবস্থা করা হবে।' তবে এদিনের ভিড় দেখে আত্মবিশ্বাসী মোদী। বলেন, সভাস্থলে মানুষের ভিড় প্রমাণ করে দিচ্ছে যে বাংলায় পরিবর্তন আসছে।

উন্নয়নের বাধা দিচ্ছেন মমতা!

উন্নয়নের বাধা দিচ্ছেন মমতা!

এদিন মমতাকে তীব্র আক্রমণ করেন মোদী। তিনি বলেন, বিকাশ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলায়। আর এখানে দিদি-ই উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়ে। বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দিদি। চাঞ্চল্যকর অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন প্রধানমন্ত্রী বলেন, বাংলার মানুষ আপনাকে ১০ বছর দিয়েছিল। কিন্তু দিদি ১০ বছরে আপনি মানুষকে কুশাসন দিয়েছেন। এখানে কেন্দুপাতা বিক্রি করতেও কাটমানি দিতে হয়। আদিবাসীদের কাটমানি দিতে হয়। দিদি ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন বলে তোপ বিজেপি নেতার। তিনি বলেন, দিদি বেকার যুবক-যুবতীদের ১০ বছর কেড়ে নিয়েছেন। এখন আর হবে না।

‘বাংলায় সিঙ্গল উইনডো হল ভাইপো উইনডো’,

‘বাংলায় সিঙ্গল উইনডো হল ভাইপো উইনডো’,

এদিন মোদী বলেন, 'একদিকে দেশ সিঙ্গল উইনডো সিস্টেমের দিকে এগিয়ে চলেছে। কিন্তু বাংলায় অন্যরকমের সিঙ্গল উইনডো চলছে। বাংলায় সিঙ্গল উইনডো হল ভাইপো উইনডো। এই উইনডো না পেরোলে বাংলায় কিছু হয় না।'

দিলীপ ঘোষের প্রশংসায় পঞ্চমুখ মোদী!

দিলীপ ঘোষের প্রশংসায় পঞ্চমুখ মোদী!

মোদী বলেন, আমাদের সৌভাগ্য দিলীপ ঘোষের মতো নেতা পেয়েছি। দিদির হুমকিতে ভয় পাননি দিলীপ। ভয়, হামলা সত্ত্বেও মাটি কামড়ে পড়ে আছেন। বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করে চলেছেন দিলীপ ঘোষ! দাবি মোদীর। তিনি আরও বলেন, বিজেপির ডিএনএ-তে আশুতোষ, শ্যামাপ্রসাদের চিন্তাধারা বইছে। আমরা বাংলায় শুধু পদ্ম ফোটাতে চাই না। বাংলার মানুষের উন্নয়ন করতে চাই। যে সব রাজ্যে বিজেপি সরকার, সেখানেই ডবল ইঞ্জিন সরকার। ডবল ইঞ্জিন সরকার মানুষের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+