বিজেপির লাগানো রামের ছবিতে মালা দিল তৃণমূল! কিন্তু কেন জানেন?
ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে জড়িয়ে গিয়েছে রাম-নাম! রাজ্য নেতৃত্ব তো বটেই, কেন্দ্রীয় নেতারাও বাংলায় এসে বারবার রামের নামে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেতারা।
ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে জড়িয়ে গিয়েছে রাম-নাম! রাজ্য নেতৃত্ব তো বটেই, কেন্দ্রীয় নেতারাও বাংলায় এসে বারবার রামের নামে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেতারা।
এমনকি, বারবার বাংলায় দাঁড়িয়ে জয় শ্রী রাম স্লোগানে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি তা নিয়ে প্রশ্ন তোলেন মোদী। এবার অন্য ছবি বাংলাতে। রামের ছবিতে মালা দিয়ে ধুমধুাম করে পুজো তৃণমূল নেতা-কর্মীদের। যা দেখে অনেকেই অবাক হয়ে যান!

অর্জুন গড়ে রামের ছবিতে দেওয়া হয় মালা
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নিউ বারাকপুরে। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি নিউ বারাকপুরের বিভিন্ন জায়গায় রামের ছবি দেওয়ালে টাঙানো হয়! এত রামের ছবি ভোটের মুখে কে লাগানো তা নিয়ে জল্পনা তৈরি হয়। সেই রামের ছবিতে মালা দেওয়া হয়। তৃণমূলের নেতা-কর্মীরা একেবারে ধুমধাম করে রামের ছবিতে মালা দিয়ে পুজো শুরু করে দেন। হঠাত কেন তৃণমূল কর্মীরা এমন কাণ্ড ঘটালেন তা নিয়ে শুরু হয় জোর চর্চা।

মালা দেওয়া নিয়ে রাজনৈতিক চাপানোতর!
হঠাত করে রাম নাম কেন তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। তৃণমূলের দাবি, ছবিগুলি অনাদরে পড়ে ছিল। তাই মালা দেওয়া হয়েছে। পুজো দেওয়া হয়েছে। এর মধ্যে অন্য কোনও কারন নেই বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। যদিও এই প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, রামের ছবি এলাকায় বিজেপি লাগিয়ে ছিল। একেবারে যত্ন সহকারে তা লাগানো হয়েছে। ওরা ভোটের সময় রামের ছবিতে মালা দিচ্ছে! ভোট বৈতরণী পাড় হতেই রামের নামে আস্থা তৃণমূলের। কটাক্ষ বিজেপির।

একাধিকবার রামের নামে স্লোগান ব্রাত্যের!
গত কয়েকদিন আগেই ব্রাত্য বসুও মুখে শোনা যায় জয় শ্রী রাম স্লোগান। হঠাত করে রাজ্যের মন্ত্রীর মুখে রাম নাম শুনে অনেকেই চমকে যান। নদিয়ার বীরনগরের সভা থেকে বিজেপিকে হারানোর ডাক দিয়ে, সেই জয় শ্রীরাম ধ্বনি তোলেন তিনি। বলেন, একুশের নির্বাচনে আমরা ফের সরকার গড়ব। জয় শ্রীরাম। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবেন, জয় শ্রীরাম। আবারও আমরা রাজ্যবাসীর জন্য জনমুখী প্রকল্প গড়ব, জয় শ্রীরাম। ভোটের মুখে ব্রাত্য বসুর মুখে জয় শ্রী রাম স্লোগানে তীব্র কটাক্ষ বিজেপির। তাঁদের মতে, মমতা জয় শ্রীরাম ধ্বনি শুনলে রেগে যান। আর তার দলের মন্ত্রী জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন। নেত্রী মেনে নেবেন তো?

ভোটের মুখে জড়িয়ে গিয়েছে রাম নাম
ভোটের আগে বঙ্গ রাজনীতির সঙ্গে জড়িয়ে গিয়েছে রামের নাম। ভিক্টোরিয়া মেমোরিয়ালে মোদীর সামনে মমতাকে দেওয়া হয় শ্রী রাম স্লোগান। তাতে রেগে যান তিনি। আর এরপর থেকেই বারবার শ্রী রামকে ইস্যু করে মমতা বন্দ্যপধ্যায়কে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতারা । যদিও পালটা তৃণমূলও দাবি করে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ও রামের নাম নেন। কিন্তু ঠাকুরঘরে। এভাবে রাজনীতি করেন না।












Click it and Unblock the Notifications