বিজেপির ব্রিগেড ছিল ট্রেলার মাত্র! ১৮ মার্চের পর বাংলাজুড়ে উঠবে 'মোদী-সুনামি'

বিজেপির নজর বাংলা! কার্যত এবার বিজেপির কাছে বাংলা দখল প্রেস্টিজিয়াস ফাইট। আর এই ফাইট যেভাবেই হোক জিততে চাইছে মোদী-শাহরা। এখনও পর্যন্ত বাংলায় কাউকে মুখ্যমন্ত্রী মুখ করা হয়নি। দাবি করা হয়েছে বিজেপি জিতলে বাংলার ভূমিপুত্রকে

বিজেপির নজর বাংলা! কার্যত এবার বিজেপির কাছে বাংলা দখল প্রেস্টিজিয়াস ফাইট। আর এই ফাইট যেভাবেই হোক জিততে চাইছে মোদী-শাহরা। এখনও পর্যন্ত বাংলায় কাউকে মুখ্যমন্ত্রী মুখ করা হয়নি। দাবি করা হয়েছে বিজেপি জিতলে বাংলার ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে।

তবে তার আগে মোদীকেই বাংলার নির্বাচনে মুখ করে এগোতে চাইছে দিলীপ ঘোষ, মুকুল রায়রা। ভরসা থাকছে শাহের রণনীতিতেও। এই অবস্থায় ফের বাংলায় ঝড় তুলতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

একের পর এক বাংলায় সভা মোদীর

একের পর এক বাংলায় সভা মোদীর

বাংলাকে বিজেপির ঘর-বাড়ি বানিয়ে ফেলবেন বিজেপির কেন্দ্রীয় নেতারা, বারবারই তেমনটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সেই মতো একাধিকবার বাংলায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। খোঁজ নিয়েছেন দলের সাংগঠনিক অবস্থার। এসেছেন অমিত শাহও। ভোট ঘোষণার পরেই ব্রিগেডে বিশাল সমাবেশ করেন প্রধানমন্ত্রী মোদী। সেই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি। ফের একবার বঙ্গ ভোটে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার একাধিক প্রান্তে ব্যাক টু ব্যাক সভা করবেন প্রধানমন্ত্রী।

২৪ ঘন্টার ব্যবধানে একের পর এক সভা মোদীর

২৪ ঘন্টার ব্যবধানে একের পর এক সভা মোদীর

জানা যাচ্ছে ব্রিগেডের পর ১৮ মার্চ পুরুলিয়াতে মোদীর জনসভার দিন স্থির হয়েছে। এরপর ২০ মার্চ কাঁথি এবং ২১ মার্চ বাঁকুড়াতে জনসভা করবেন তিনি। এমনটাই খবর বিজেপি সূত্রে। প্রথম দু'দফা ভোটের কাছাকাছি জায়গাতেই জনসভার দিন স্থির করা হয়েছে। রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যাক টু ব্যাক মোদীর এই সভা। জানা যাচ্ছে, কাঁথিতে সভা করবেন শুভেন্দুর জন্যে। মঞ্চে থাকবেন একাধিক প্রার্থী। তেমনই মোদীর সমস্ত মঞ্চেই প্রার্থীরা থাকবেন। সাধারণ মানুষের সঙ্গে প্রার্থীদের আলাপ করিয়ে দেবেন প্রধানমন্ত্রী নিজে। যা ভোটের বাক্সে প্রভাব পড়তে পারে বলে আশাবাদী বিজেপি শিবির।

ব্রিগেড ছিল ট্রেলার

ব্রিগেড ছিল ট্রেলার

বঙ্গ বিজেপি বলছে মোদীর ব্রিগেড ছিল শুধু ট্রেলার। সিনেমা আরও নাকি বাকি। অর্থাৎ ভোট যত এগিয়ে আসবে তত বাংলায় মোদীর যাতায়াত বাড়বে। এমনটাই জানাচ্ছেন বিজেপি নেতারা। অন্তত বাংলায় ২০টি র‍্যালি করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাংলার বিভিন্ন প্রান্তে সেই সভাগুলি হওয়ার কথা রয়েছে। রাহুল সিনহা জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী মোদীর কাছে বাংলায় ৩০টি সভা করার জন্যে বম্নগ বিজেপির তরফে আবেদন জানানো হয়েছে। তবে ২০ট সভা যে বাংলার বিভিন্ন প্রান্তে হতে চলেছে সে ব্যাপারে স্পষ্ট বার্তা পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন রাহুল সিনহা। অবস্থা বুঝে ফের সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

১৬ মার্চ পুরুলিয়ায় আসছেন যোগী

১৬ মার্চ পুরুলিয়ায় আসছেন যোগী

শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নন, একঝাঁক কেন্দ্রীয়মন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রীরা সভা করবেন বাংলাজুড়ে। বাংলার বিভিন্ন প্রান্তে সভা আছে তাঁদের। যেমন বিজেপি সূত্রে জানা গিয়েছে, ১৬ মার্চ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরুলিয়ার বলরামপুর কলেজ মাঠে জনসভা করবেন। এরপর তিনি হেলিকপ্টারে যাবেন রায়পুর সবুজ সংঘের মাঠে৷ সেখানেও নির্বাচনী জনসভা রয়েছে তাঁর। এরপর পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেডিয়ামে জনসভায় যোগ দেবেন যোগী আদিত্যনাথ। বঙ্গ বিজেপি নেতৃত্ব যোগী আদিত্যনাথকে স্টার ক্যাম্পেনার হিসেবে চিহ্নিত করেছে।

মানবাজারে আসছেন স্মৃতি ইরানি

মানবাজারে আসছেন স্মৃতি ইরানি

আদিত্যনাথের সফরের আগে ১৪ মার্চ স্মৃতি ইরানি ফকির ডাঙা মানবাজার মাঠে জনসভা করবেন। এরপর কাঁথি উত্তরের বিজেপি বিধায়কের সমর্থনে জনসভায় অংশ নেবেন। ওই একই দিনে রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মন্ত্রী শাহনওয়াজ হোসেন ৷ তমলুকে রাজনৈতিক জনসভা করবেন তিনি। বিজেপি প্রার্থীদের হয়ে চালাবেন নির্বাচনী প্রচার। শেষে মেদিনীপুর পশ্চিম খড়গপুর বিধানসভা কেন্দ্রে প্রচার করবেন শাহনওয়াজ হুসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+