নির্বাচনের কাজে ব্যস্ত আছি, আইকোর মামলায় সিবিআইকে জানালেন পার্থ

সারদার পাশাপাশি এবার অন্যান্য চিটফান্ড মামলাতেও গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলায় চিটফান্ড কাণ্ডের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সারদার পাশাপাশি রোজভ্যালি, আই

সারদার পাশাপাশি এবার অন্যান্য চিটফান্ড মামলাতেও গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলায় চিটফান্ড কাণ্ডের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সারদার পাশাপাশি রোজভ্যালি, আইকোর সহ একাধিক চিটফাণ্ড মামলার তদন্ত করছে সিবিআই।

ইতিমধ্যে সারদা সহ একাধিক চিট ফান্ড মামলার তদন্তে মানস ভুঁইয়া, মদন মিত্র এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভোটের মুখে মামলায় গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তা স্পষ্ট! সূত্রের খবর, চিটফান্ড মামলায় বেশ কয়েকজনকে তলব করতে পারে তদন্তকারী আধিকারিকরা।

সিবিআইকে পালটা বার্তা পার্থের

সিবিআইকে পালটা বার্তা পার্থের

আইকোর মামলায় তৃণমূল মহাসচিবকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আজ সোমবার তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সিবিআইকে দেওয়া চিঠিতে পার্থবাবু জানিয়েছেন, নির্বাচনের কাজে ব্যস্ত আছি। আর এখনই সিবিআই দফতরে যে তিনি যেতে পারছেন না তা স্পষ্ট করে সিবিআইকে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আইনজীবী মারফৎ তদন্তকারীদের সে বার্তাই পাঠিয়েছেন তৃণমূলের মহাসচিব। তবে কবে তিনি হাজিরা দেবেন তা পরে জানাবেন, সে কথাও এদিন জানিয়ে রেখেছেন পার্থ। প্রসঙ্গত, গত ১২ মার্চ আইকোর-মামলায় তাঁকে তলব করে সিবিআই।

আইকোরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী

আইকোরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে খবর, আইকোরের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই অনুষ্ঠানে তাঁকে সরকারি সাহায্যের আশ্বাসের কথা বলতে শোনা গিয়েছিল। সূত্রের খবর, একটি বেসরকারি চিটফান্ড সংস্থাকে কীভাবে অনুষ্ঠানের মঞ্চ থেকে সরকারি মন্ত্রী সাহায্যের কথা বলতে পারেন, আইকোর সংস্থার সঙ্গে তাঁর কী সম্পর্ক, কোনও ধরনের আর্থিক লেনদেন হয়েছে কি না, এই সংক্রান্ত প্রশ্নের উত্তর খুঁজতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্ত্রীকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।

আমি সৎ, ভয় পাওয়ার কিছু নেই

আমি সৎ, ভয় পাওয়ার কিছু নেই

এই প্রসঙ্গে তৃণমূল মহাসচিব আগে জানিয়েছিলেন যে, এমন কোনও কাজ করিনি যাতে সিবিআই ডাকতে পারে। আমি সৎ! ভয় পাওয়ার আমার কিছু নেই। তোবে এখনও পর্যন্ত সিবিআইয়ের কোনও নোটিশ তিনি পাননি বলেই দাবি পার্থ চট্টোপাধ্যায়ের। তবে পেলে নিশ্চয় তিনি হাজিরা দেবেন বলে খবর।

চিটফান্ড কাণ্ডে মানস ভুঁইয়াকে তলব

চিটফান্ড কাণ্ডে মানস ভুঁইয়াকে তলব

সারদা-কাণ্ডের তদন্তে নেমে একাধিক প্রভাবশালীকে জেরা করেছে সিবিআই। এবার অন্যান্য চিটফান্ডেও তদন্তের গতি বাড়তে চায় সিবিআই। আর সেই কারনে আইকোর মামলার তদন্তে মানস ভুঁইয়াকে তলব করল সিবিআই। রাজ্যের একগুচ্ছ চিটফান্ড কাণ্ডের তদন্ত করছে সিবিআই। যার মধ্যে রয়েছে আইকোর। একেবারে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ রয়েছে দেই সংস্থার বিরুদ্ধেও। এই সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমে বিদায়ী বিধায়কের বেশ কয়েকটি ভিডিও পান তদন্তকারী আধিকারিকরা। যেখানে মানস ভুঁইয়াকে এই চিটফান্ড কাণ্ডের সপক্ষে কথা বলতে দেখা যাচ্ছে। আর সেই কারনেই মানস ভুঁইয়াকে জেরা করতে চায় সিবিআই। কেন চিটফান্ডের সপক্ষে কথা তিনি বলেছিলেন সে বিষয়ে জানতে চান তদন্তকারীরা। চলতি সপ্তাহেই তাঁকে হাজিরার নির্দেশ

সারদা মামলায় মদনকে তলব

সারদা মামলায় মদনকে তলব

বাংলায় বিধানসভা নির্বাচনে ডাকে কাঠি পড়ে গিয়েছে। এই অবস্থায় ফের একবার তৃণমূল নেতা মদন মিত্রকে তলব করল ইডি৷ সূত্রের খবর, আগামী ১৮ মার্চ ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে কামারহাটির তৃণমূল প্রার্থীকে৷ জানা যাচ্ছে, সারদা তদন্তে বেশ কিছু নয়া তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। সে বিষয়ে আরও গভীরে যেতে চান তদন্তকারী আধিকারিকরা। আর সেই কারনে মদন মিত্রকে জেরা করতে চান ইডির তদন্তকারী আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+