কীভাবে আঘাত জানতে এখনই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি বিজেপির

কীভাবে আঘাত জানতে এখনই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি বিজেপির

গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোমড় এবং পায়ে আঘাত। রীতিমত যন্ত্রণাকাতর হয়ে পড়েছেন তিনি। অবস্থা এতটাই গুরুতর যে গ্রিন করিডর করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে তাঁকে। ইতিমধ্যে বিজেপির তরফে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। অন্যদিকে বিজেপির এও অভিযোগ যে, সহানুভূতির জন্য নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যা বলে সিমপ্যাথি নেওয়ার চেষ্টা করেন বলেও দাবি বিজেপি সাংসদের।

পূর্ণাঙ্গ তদন্তের দাবি বিজেপির

পূর্ণাঙ্গ তদন্তের দাবি বিজেপির

ইতিমধ্যে ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে বিজেপির তরফেল। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানান, ওনার দ্রুত সুস্থতা কামনা করি। দ্রুত সুস্থ হয়ে ফের ভোটের ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরুক এমনটাই চাই আমরা। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা উচিত। উনি একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যদিকে অবশ্যই পুলিশমন্ত্রী। তিনি অভিযোগ করছেন, তাঁর নিরাপত্তায় সকাল থেকে কোনও পুলিশ ছিল না। কেন ছিল না সে বিষয়ে অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

সিবিআই তদন্তের দাবি

সিবিআই তদন্তের দাবি

কে বা কেন আঘাত করল? এই বিষয়ে উচ্চস্তরের তদন্তের প্রয়োজন। আর সেজন্যে সিবিআই তদন্তের প্রয়োজন বলে মনে করেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়।

সহানুভূতির জন্য নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়

সহানুভূতির জন্য নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, তিনশো পুলিশ মমতার নিরাপত্তায় থাকেন। প্রায় ৪ হাজার পুলিশ ওঁর যাতায়াতের রাস্তায় থাকে। সহানুভূতির জন্য নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ বারাকপুরের বিজেপির সাংসদের। এমনকি তাঁর আরও অভিযোগ, মিথ্যা বলে সিমপ্যাথি নেওয়ার চেষ্টা করেন উনি! বরাবরই নাটক করেন। ফলে এখনও তা করছেন না সে বিষয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

কড়া প্রতিবাদ তৃণমূলের তরফে

কড়া প্রতিবাদ তৃণমূলের তরফে

ইতিমধ্যে তৃণমূলের তরফে ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। বলা হচ্ছে, পুরোটাই পরিকল্পনামাফিক ঘটনা ঘটেছে বলে দাবি তৃণমূলের। একই সঙ্গে বিজেপির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তাপস রায় বলেন, 'ভারতীয় নারীদের সম্মান দিতে পারে না। নির্বাচনের পর কী ফলাফল হতে চলেছে তা বুঝতে পেরেছে। সেই অবসাদ থেকে মমতার বিরুদ্ধে এই ধরনের শব্দবন্ধনী ব্যবহার করছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+