শিবমন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের, উচ্ছ্বাস মানুষের

বাংলায় বিধানসভা আসনের মধ্যে এবার হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রামে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মতা বন্দ্যোপাধ্যায় বনাম ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর লড়াই। ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে লড়াই হলেও গোটা বাংলার নজর রয়েছে

বাংলায় বিধানসভা আসনের মধ্যে এবার হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রামে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মতা বন্দ্যোপাধ্যায় বনাম ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর লড়াই। ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে লড়াই হলেও গোটা বাংলার নজর রয়েছে নন্দীগ্রামের উপর।

আর এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিলেন। তাঁর মনোনয়ন জমা দেওয়ার সময় ছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত বক্সি।

শিবমন্দিরে পুজো দিয়ে যান মনোনয়ন জমা দিতে

শিবমন্দিরে পুজো দিয়ে যান মনোনয়ন জমা দিতে

মঙ্গলবারই নন্দীগ্রাম পৌঁছে যান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১২টায় নন্দীগ্রাম শিবমন্দিরে পুজো দেন তিনি। পায়ে হেঁটে মন্দিরে ঢুকে মন্ত্রাচরণে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকে কপ্টারে পৌঁছে যান হলদিয়ায়। রোড শো করে হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মহকুমা শাসকের অফিসের বাইরে ছিলেন কয়েক হাজার মানুষের জমায়েত। সেই ভিড়ের মধ্যে দিয়ে গিয়েই মনোনয়ন জমা দেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্ধারিত সময়ের আগেই মনোনয়ন জমা দেন মমতা

নির্ধারিত সময়ের আগেই মনোনয়ন জমা দেন মমতা

নির্ধারিত সময়ের আগেই মহাকুমা শাসকের দফতরে পৌঁছে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন অন্যতম ছায়াসঙ্গী সুব্রত বক্সী। এছাড়াও মনোনয়ন দেওয়ার সময় ছিলেন স্থানীয় নেতা, ব্লক সভাপতি স্বদেশ দাস। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বেধে দেওয়া কোভিড বিধি মেনেই মনোনয়ন জমা দেন তৃণমূল সুপ্রিমো। যদিও এর আগে সভা থেকে নন্দীগ্রামের মানুষের কাছে লড়াইয়ের জন্যে অনুমতি চেয়ে নেন। তিনি বলেন, আপনাদের জন্যেই এই কেন্দ্র থেকে লড়াই করছি। আর আমাকেই কিনা বলছে বহিরাগত। আপনারা যদি অনুমতি দেন তাহলেই মনোনয়ন জমা দেব। এরপরেই রব ওঠে তাঁকে লড়াইয়ের জন্যে।

মহকুমা শাসকের অফিসের বাইরে লক্ষাধিক মানুষের ভিড়

মহকুমা শাসকের অফিসের বাইরে লক্ষাধিক মানুষের ভিড়

নেত্রী যখন প্রার্থী! ফলে সকাল থেকেই ভিড় বাড়তে থাকে এসডিও অফিসের সামনে। কয়েক হাজার মানুষ সকাল থেকে অপেক্ষা করতে থাকেন একবার তাঁদের প্রার্থীকে দেখার জন্যে। হলদিয়াতে পা রাখা মাত্র উচ্ছ্বাস বাড়ে কর্মীদের মধ্যে। বাড়তে থাকে ভিড়ও। মঞ্জুশ্রী মোড়ে থেকে মমতা পদযাত্রা শুরু করলে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় তাঁদের মধ্যে। লক্ষ্য করার মতো ছিল মহিলাদের উপস্থিতি। কেউ হাতে ফুল নিয়ে, কেউ বাংলা নিজের মেয়েকেই চায় পোস্টার নিয়ে ভিড় করেছিলেন তাঁরা। পাশাপাশি ৩৪ টি বাসে করে মমতার সঙ্গে আসেন নন্দীগ্রামের স্থানীয় সমর্থকরাও। আবহটাই যেন ছিল উৎসবের। মমতা মনোনয়ন দিতে ঢুকলে বাইরেই তাঁরা স্লোগান দিতে থাকেন। কেউ বলেন, বাংলার মেয়ে মমতা জিতবেন। কেউ আবার বলতে থাকেন খেলা হবে। সব মিলিয়ে হলদিয়া জুড়ে আজ অন্য ছবি।

মহাগুরু-শুভেন্দু জুটিতে মাতবে নন্দীগ্রাম

মহাগুরু-শুভেন্দু জুটিতে মাতবে নন্দীগ্রাম

বিজেপির দাবি, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটিকে হাতের তালুর মতো চেনেন শুভেন্দু অধিকারী। বিশেষত শহিদ পরিবারের মানুষজন মুখ্যমন্ত্রীর থেকেও শুভেন্দুর উপর বেশি ভরসা করেন। কারণ শুভেন্দুই সব সময় তাঁদের সুখে ও দুঃখে পাশে থাকেন। তাই তাঁর মনোনয়ন জমা দেওয়ার দিন নন্দীগ্রামের মানুষ তাঁর পাশে থাকবেন বলে দাবি বিজেপির৷ রোড শো নিয়ে শুভেন্দু বলেন, 'স্মৃতি ইরানি ১২ তারিখ আসবেন, সেটা আমাকে ফোনে তিনি জানিয়েছেন৷' পাশাপাশি সূত্রের খবর মিঠুন চক্রবর্তীও সেদিন থাকতে পারেন শুভেন্দুর সঙ্গে। এর আগে মহাগুরু বলেছিলেন, শুভেন্দু বললেই নন্দীগ্রামে প্রচারে যাবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+