একটা দুর্ঘটনা হয়েছে! হুইল চেয়ারে বসেই কি ষড়যন্ত্রের তত্ত্ব ওড়ালেন মমতা

হুইলচেয়ারে বসেই বাংলায় ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। বাগমুন্ডুতিতে সভা করছেন তিনি। আর সেখান থেকে ষড়যন্ত্রের তত্ত্ব কি নিজেই খারিজ করলেন নেত্রী? প্রশ্ন রাজনৈতিকমহলের।

হাতে আর সময় নেই! সামনেই প্রথম এবং দ্বিতীয় দফার নির্বাচন। আর নির্বাচন শুরু হওয়ার আগেই ভোট প্রচারে বেরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে প্লাস্টার নিয়ে এবং হুইল চেয়ারে বসেই ভোট প্রচারে বের হলেন তিনি। আজ সোমবার বাঘমুন্ডিতে সভা করেন মমতা। আর সেই সভা থেকে কার্যত ষড়যন্ত্রের তত্ত্ব ওড়ালেন তৃণমূল সুপ্রিমো। তাঁর মুখে দুর্ঘটনার তত্ত্ব।

পায়ে পুরো প্লাস্টার হাঁটাচলা করতে পারছি না

পায়ে পুরো প্লাস্টার হাঁটাচলা করতে পারছি না

ঘটনার পর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ বাঘমুন্ডির সভা থেকে মমতা বলেন, ১০ তারিখে একটি ঘটনায় পায়ে চোট লাগে। আর সেই চোটের জন্য সারা শরীরে চোট। পায়ে পুরো প্লাস্টার হয়েছে। হাঁটাচলা করতে পারছি না। নির্বাচনের সময়, আমি মনে করি আমার যন্ত্রণার থেকেও সাধারণ মানুষের যন্ত্রণা বেশি। শুধু তাই নয়, সেদিন কপাল জোরে বেঁচে গিয়েছি। বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ওরা ভেবেছিল এমন অবস্থার পর প্রচার করতে পারব না। কিন্তু মনের জোর অনেক বেশি। আর সেই জোরই মানুষের কাছে আমাদের নিয়ে আসে বলে দাবি নেত্রীর।

আমার পা কতদিন ভাঙা থাকবে!

আমার পা কতদিন ভাঙা থাকবে!

মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমার পা আর কতদিন ভাঙা থাকবে। আমি তো উঠে দাঁড়াবই। তারপর দেখব ওদের পা কেমন থাকে? বিজেপি সহ একেবারে বিরোধীদের উদ্দেশ্যে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আরও বলেন, হামলা করে আমাদের আটকানো যায় না। হামলা করলে রুখে নেব। তবে এদিন ভোট প্রচারে গিয়ে তৃণমূল নেত্রীর মুখে পা ভাঙার বিষয়টি উঠে আসলেও তাৎপর্যপূর্ণ ভাবে ষড়যন্ত্রের বিষয়টি উঠে আসেনি। এখানেই রাজনৈতিকমহলের প্রশ্ন, তাহলে কি নিজেই ষড়যন্ত্রের বিষয়টি খারিজ করলেন।

তবে তৃণমূলের বিশ্বাস ঘটনার পিছনে স্পষ্ট ষড়যন্ত্র

তবে তৃণমূলের বিশ্বাস ঘটনার পিছনে স্পষ্ট ষড়যন্ত্র

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় দুর্ঘটনার কথা উঠে আসলেও এখনও ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েচে বলে মনে করছে তৃণমূল। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সভায় দাঁড়িয়ে বলেন, ওরা চক্রান্ত করছে। হামলা করছে। আর তা করে রোখা যাবে না বলে মন্তব্য সাংসদের। একই সঙ্গে তাঁর স্লোগান, ভাঙা পায়েই খেলা হবে...! অন্যদিকে এই বিষয়ে কমিশন তদন্ত করে কড়া ব্যবস্থা নেবে বলে মনে করছে তৃণমূল।

দুর্ঘটনাতেই আক্রান্ত মমতা

দুর্ঘটনাতেই আক্রান্ত মমতা

ষড়যন্ত্র নাকি দুর্ঘটনা! উত্তাল রাজ্য-রাজনীতি। আর এর মধ্যেই চাঞ্চল্যকর রিপোর্ট নির্বাচন কমিশনের। পরিকল্পিত হামলা নয়। নন্দীগ্রামে দুর্ঘটনাতেই আহত মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনে এমনটাই রিপোর্ট দিয়েছেন দুই পর্যবেক্ষকের। খবর পিটিআই সূত্রে। তৃতীয়বার রিপোর্ট জমা নবান্নেরও। সেখানেও দুর্ঘটনার কথাই উল্লেখ করা রয়েছে।

‘বিজেপির ন্যাকা কান্নায় ভুলবেন না’

‘বিজেপির ন্যাকা কান্নায় ভুলবেন না’

এদিন বাঘমুন্ডির সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণের উদ্দেশ্যে মমতা বলেন, বিজেপির ন্যাকা কান্নায় ভুলবেন না। ওরা ফাইভ স্টার হোটেল থেকে খাবার আনে, আর দু'ঘণ্টার জন্য ঘর ভাড়া নেয়। আর দেখায় গরীবদের ঘরে খাচ্ছে। ওসব ফাঁদে পা দেবেন না। আপনাদের একটাই মন্ত্র হোক, বিজেপি হঠাও দেশ বাঁচাও। আর কংগ্রেসকে তো একটাও ভোট নয়। ওরা একটা সিট নিয়ে বিজেপির সঙ্গে দালালি করে। অথর্ব পাথর। নড়েও না চড়েও না। ধাক্কা মেরে সরিয়ে দিন কংগ্রেসকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+