গ্রিন করিডর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হচ্ছে এসএসকেএমে
সাধারণভাবে মুখ্যমন্ত্রী গাড়ির একেবারে সামনের সিটে বসেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ চার-পাঁচজন হঠাত করেই দরজা বন্ধ করার চেষ্টা করে। যা তাঁর বা-পায়ে গিয়ে লাগে। পা ফুলে যায়। কাতরাতে থাকেন মুখ্যমন্ত্রী।
নন্দীগ্রামে আক্রান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেড প্লাস নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী। এরপরেও কীভাবে মুখ্যমন্ত্রীর সামনে চলে এলেন চার-পাঁচজন যুবক? উঠছে প্রশ্ন। এমনকি, প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থাও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা।
ঘটনায় ইতিমধ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন নন্দীগ্রামের প্রার্থী। এর পিছনে গভীর চক্রান্ত রয়েছে বলে দাবি শাসকদল তৃণমূলেরও।

গ্রিন করিডরে কলকাতায় আনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে
মুখ্যমন্ত্রীর অভিযোগ চার-পাঁচজন হঠাত করেই দরজা বন্ধ করার চেষ্টা করে। যা তাঁর বা-পায়ে গিয়ে লাগে। পা ফুলে যায়। কাতরাতে থাকেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, চক্রান্ত করেই করা হয়েছে। জেনে বুঝেই ধাক্কা দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে নিয়ে গাড়ির মধ্যের আসনে নিয়ে যাওয়া হয়। এক মহিলা পুলিশ আধিকারিকের কোলে মাথা দিয়ে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানা যাচ্ছে। শুধু তাই নয়, গ্রিন করিডর করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে তাঁদের। সমস্ত সিগন্যাল সবুজ করে দেওয়া হয়েছ। সমস্ত মোড়ে মোড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ প্রশাসন নিজেদের মধ্যে কোর্ডিনেট করেই রাস্তা পরিষ্কার রাখছে বলে জানা যাচ্ছে।

তৈরি রাখা হয়েছে এসএসকেএম
জানা যাচ্ছে, সোজা এসএসকেএমে নিয়ে যাওয়া হবে তাঁকে। ইতিমধ্যে উডবার্ন ওয়ার্ড তৈরি রাখা হয়েছে। তৈরি রাখা হয়েছে ডাক্তারদের। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পৌঁছানো মাত্র চিকিৎসা শুরু করা হবে তাঁর। প্রয়োজনে ডাক্তারদের নিয়ে একটা কমিটিও তৈরি করা হবে বলে এসএসকেএম সূত্রে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, হাসপাতালে যাচ্ছেন তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব। এসএসকেএম ছাড়াও আরও তিনটি বেসরকারি হাসপাতালকে তৈরি রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি বাড়িতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসা করা হতে পারে বলে খবর।

জ্বর এসেছে মমতার
এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান চোটের জেরে তাঁর বা পা ফুলে গিয়েছে। তাঁর জ্বরও এসেছে বলে জানা গিয়েছে। এমনকি বুকেও ব্যাথা করছে বলে খবর। জানা গিয়েছে তড়িঘড়ি মুখ্যমন্ত্রীকে কলকাতায় আনতে গ্রিন করিডরের বন্দোবস্ত করা হচ্ছে।

এর পিছনে বড় ষড়যন্ত্র
মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কেন পুলিশ ছিল না বলে দাবি তাঁর। এই ঘটনার পূর্ণাং তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের এই মন্ত্রী।












Click it and Unblock the Notifications