আগে সিপিএম মারত এখন আমাকে মারে বিজেপি, বিস্ফোরক মমতা

ঝাড়গ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুরে প্রথম জনসভায় বক্তব্য রাখছেন তিনি। বলেন, ‘আগে আমাকে মারত সিপিএম, এখন মারে বিজেপি। সিপিএম-এর হার্মাদরাই এখন বিজেপি হয়েছে। অত্যাচারের বদলে অত্যাচার নয়। আমরা শান্তি

বাংলায় ভোটের বাদ্যি! হাতে আর বেশি সময় নেই। পায়ে চোট নিয়ে এবং হুইল চেয়ারে বসেই ব্যাক টু ব্যাক সভা করে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বুধবারও বেশ কয়েকটি নির্বাচনী জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতার। সেই মতো সকালে গোপীবল্লভপুরে নির্বাচনী জনসভায় যোগ দেন তৃণমূল নেত্রী। আর সেখান থেকে একেবারে চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করেন তিনি। একই সঙ্গে ফের তাঁর পায়ে আঘাত নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করলেন মমতা।

আগে সিপিএম মারতো এখন বিজেপি

আগে সিপিএম মারতো এখন বিজেপি

বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি অভিযোগ করে বলেন যে, আগে সিপিএম মারতো এখন বিজেপি মারে। অর্থাৎ তাঁর পায়ে আঘাতের জন্যে ফের একবার বিজেপিকে দুষলেন নেত্রী। এবং এই ঘটনার পিছনে যে বিজেপিই রয়েছে তাও বোঝানোর চেষ্টা করলেন মমতা। গোপীবল্লভপুরে প্রথম জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, 'আগে আমাকে মারত সিপিএম, এখন মারে বিজেপি। সিপিএম-এর হার্মাদরাই এখন বিজেপি হয়েছে। তবে অত্যাচারের বদলে অত্যাচার নয়। আমরা শান্তির বাংলা গড়ব। এমনটাই মন্তব্য নেত্রী মমতার। তিনি বলেন, আমার মাথায়, কোমরে চোট রয়েছে। বেল্ট পড়ে ঘুরতে হয়। কিন্তু আপনাদের শক্তি আমাকে আরও শক্তি জোগাতে সাহায্য করে।

‘বিজেপির বল মাঠের বাইরে পাঠিয়ে দিন’, গোপীবল্লভপুরে মমতা

‘বিজেপির বল মাঠের বাইরে পাঠিয়ে দিন’, গোপীবল্লভপুরে মমতা

রাজনৈতিক সভা থেকেই মমতা বন্দ্যপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি কৃষকদের আন্দোলনের কথা শুনছে না। বিজেপির গুণ্ডা এসে বাড়ি-ঘর দখল করে নেবে, চাঞ্চল্যকর মন্তব্য মমতার মুখে। বলেন, ইতিমধ্যে বাংলায় কয়েক হাজার কর্মী এসেছে। একই সঙ্গে ইভিএম নিয়ে সতর্ক থাকতে নির্বাচনী এজেন্টদের পরামর্শ দেন তিনি। বলেন, ভোট যাতে অন্য কেউ দিয়ে দিতে না পারে সেদিকে খেয়াল রাখুন। কাজের সূত্রে অন্য রাজ্য থাকেন যাঁরা, তাঁদের আসতে বলবেন ভোট দিতে। বিজেপির বল মাঠের বাইরে পাঠিয়ে দিন।

দুঃশাসন রাজ চালাচ্ছে ওরা

দুঃশাসন রাজ চালাচ্ছে ওরা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপি বলে আমরা চোর, ওরা সাধু? সব থেকে বড় দুর্নীতির দল তো তোমরা...! বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, দুঃশাসন রাজ ভারতে চালাচ্ছে। সারা ভারতে শেষ করে দিয়েছে। নোটবন্দির নামে মানুষকে শেষ করে দিল। বলছি কোভিডের টিকা দাও, মোদী দিচ্ছে না। আবার কোভিড শুরু হয়েছে। আমি বলছি বিনে পয়সায় দেব, ওনি দিচ্ছেন না। বলছি, মোদীকে ভাষণ কম দাও, এক মাস আগে থেকে বলেছি। ভোট নেওয়ার জন্য বিহারে টিকা দেওয়ার কথা বলেছিল। আজ পর্যন্ত বিহারের মানুষ টিকা পায়নি। ভোট আসলেই মিথ্যে কথা বলে।'

হাজার হাজার বহিরাগত গুন্ডা আসছে!

হাজার হাজার বহিরাগত গুন্ডা আসছে!

সভা মঞ্চ থেকেই এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি কিছু জানে না। কী জানবে কোনওদিন বাংলায় ছিল? লোকসভা নির্বাচনে জিতে কিছু করেছে আপনাদের জন্য? ২ বছর আগে যে জিতল, জেতার পর কিছু করেছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে এই প্রশ্ন ছুঁড়ে দেন তিনি। পাশাপাশি এও বলেন, ১ হাজার নেতা নিয়ে এসেছে বাইরে থেকে। আর হাজার হাজার বহিরাগত গুন্ডা। ওরা চায় ঝাড়গ্রাম দখল করতে। ওরা চায় পুরুলিয়া দখল করতে। ওরা চায় গোয়ালতোড় দখল করতে। কিন্তু পরে ওরাই আপনাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+