প্রার্থী হতে চান না মুকুল! আসন নিয়ে ধোঁয়াশায় দিলীপও, নাড্ডার উপস্থিতিতে চলছে বৈঠক

প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে! কিন্তু এখনও সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি বিজেপি। কয়েকটি কেন্দ্রে প্রকাশিত হলেও প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে। আর সেই অসন্তোষের আঁচ আছড়ে পড়েছে কল

প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে! কিন্তু এখনও সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি বিজেপি। কয়েকটি কেন্দ্রে প্রকাশিত হলেও প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে। আর সেই অসন্তোষের আঁচ আছড়ে পড়েছে কলকাতায় বিজেপি দফতরে।

কীভাবে কর্মী অসন্তোষ ঠেকানো সম্ভব? তা আলোচনা করতেই মঙ্গলবার রাতেই জরুরি তলব করা হয় বাংলার বিজেপি নেতৃত্বকে। শুধু প্রার্থী অসন্তোষ ঠেকানো নয়, বাকি আসনগুলিতে কাকে কোথায় প্রার্থী করা হবে তা নিয়েও আলোচনা চলছে সকাল থেকে

বুধবার দিল্লিতে বৈঠকে বসেছে বিজেপির কোর কমিটি

বুধবার দিল্লিতে বৈঠকে বসেছে বিজেপির কোর কমিটি

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে শুরু হয়েছে এই বৈঠক। সকাল থেকে চলছে দফায় দফায় এই বৈঠক। শুভেন্দু অধিকারী ছাড়া বঙ্গ বিজেপির প্রায় সমস্ত নেতারা হাজির সেখানে। যে সব নেতাদের প্রার্থী করতে চাইছে বিজেপি সেই তালিকায় প্রথমের দিকে আছেন সাংসদ দিলীপ ঘোষ, মুকুল রায়দের নাম। বিজেপি নেতৃত্ব চান, অভিজ্ঞতা রয়েছে এমন নেতাদের এবার ভোট ময়দানে নামাতে। শুধু তাই নয়, বাংলার বুথ স্তরে গিয়ে কাজ করেন এবং বাংলার মানুষের সমস্যার কথা জানেন তাঁরা এবার নির্বাচনে প্রার্থী হোন। চাইছেন শাহ নাড্ডারা।

প্রার্থী হতে পারেন বিজেপির একাধিক পুরানো মুখ

প্রার্থী হতে পারেন বিজেপির একাধিক পুরানো মুখ

আদি বনাম নব্যের লড়াই চলছে। যা ভোটের বাক্সে প্রভাব পড়তে পারে। আর সেই আশঙ্কা থেকেই এবার বেশ কয়েকজন পুরানো মুখ জায়গা পেতে পারেন প্রার্থী তালিকাতে। থাকছেন রাহুল সিনহা, রিতেশ তিওয়ারির মতো পুরানো মুখ। এছাড়াও যে সমস্ত নেতারা বিজেপির শুরু থেকে লড়াই করছেন তাদের নামও থাকতে পারে বলে জানা যাচ্ছে।

প্রার্থী হতে পারেন জিতেন্দ্র তিওয়ারি

প্রার্থী হতে পারেন জিতেন্দ্র তিওয়ারি

সদ্য তৃণমূল ছেড়ে আসা জিতেন্দ্র তিওয়ারিকেও প্রার্থী করতে চাইছে বিজেপি। কিন্তু এক্ষেত্রে প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা দিতে পারে। সেই আশঙ্কাটা থেকে যাচ্ছে।

প্রার্থী হতে চান না মুকুল রায়!

প্রার্থী হতে চান না মুকুল রায়!

সূত্রের খবর, অনুব্রতর গড় বীরভূম থেকেই দিলীপ ঘোষকে প্রার্থী করতে চাইছেন জেপি নাড্ডা। যদিও দিলীপ ঘোষের পছন্দের কেন্দ্র খড়গপুর সদর। যদিও ইতিমধ্যেই অভিনেতা হিরণকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এদিকে নদিয়ার কোনও কেন্দ্র থেকে মুকুলকে লড়াতে চায় বিজেপির কেন্দ্রীয় শিবির। যদিও শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে প্রার্থী হওয়ার অনিচ্ছা প্রকাশ করছেন মুকুল রায়। জানা গিয়েছে দলের নির্দেশ মেনে প্রার্থী হতে আগ্রহী দিলীপ ঘোষ। তবে মুকুল রায় এখনও প্রার্থী হওয়ার ব্যাপারে ইতিবাচক কোনও ইঙ্গিত দেননি। তবে মুকুল রায়কে লড়াইয়ের ময়দানে চাইছেন অমিত শাহরা!

বৈঠকে যোগ দিতে পারেন মোদী- শাহ

বৈঠকে যোগ দিতে পারেন মোদী- শাহ

সকাল থেকে বৈঠক হলেও এখনও পর্যন্ত বৈঠকে নেই অমিত শাহ। নাড্ডার নেতৃত্বেই চলছে এই বৈঠক। সূত্রের খবর, সন্ধ্যায় এই বৈঠকে যোগ দিতে পারেন অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের উপস্থিতিতেই চূড়ান্ত হতে পারে বাকি প্রার্থীদের নামের তালিকা। আর তা হলেই আজ বুধবারের কি বাকি নামের তালিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+