করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বৈষ্ণবনগরের নির্দল প্রার্থীর, ওই কেন্দ্রে ভোট স্থগিত করল কমিশন

রাজ্যে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক করোনা সংক্রমণের প্রায় ১৬ হাজার ছুঁয়েছে বাংলায়। যদিও প্রত্যেকদিন রেকর্ড সংক্রমণ হচ্ছে বাংলায়। ভোট বাংলায় একের পর এক রাজনৈতিক দলের প্রার্থী করোনা আক্রান্ত হচ্ছেন।

রাজ্যে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক করোনা সংক্রমণের প্রায় ১৬ হাজার ছুঁয়েছে বাংলায়। যদিও প্রত্যেকদিন রেকর্ড সংক্রমণ হচ্ছে বাংলায়। ভোট বাংলায় একের পর এক রাজনৈতিক দলের প্রার্থী করোনা আক্রান্ত হচ্ছেন।

গত কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার। সেই রেশ কাটতে না কাটতেই ফের করোনা আক্রান্ত হয়ে রাজ্যে আরও এক প্রার্থীর মৃত্যু হল। প্রার্থীর মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।

রাজ্যে আরও এক প্রার্থীর মৃত্যু

রাজ্যে আরও এক প্রার্থীর মৃত্যু

ভোট বাংলায় একের পর এক করোনা আক্রান্ত হচ্ছে প্রার্থীরা। ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন সুজন চক্রবর্তী থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আক্রান্ত হয়েছেন তৃণমূলের একাধিক প্রার্থী। মৃত্যুও পর্যন্ত হয়েছে। এই অবস্থায় রাজ্যে আরও এক প্রার্থীর মৃত্যু হল করোনায় আক্রান্ত হয়ে। সোমবার রাতে মারা গিয়েছেন বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জানা যায়, গত কয়েকদিন ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন সমীরবাবু। এরপর পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে। এরপর পজিটিভ হওয়ার পর সোমবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি মালদহ থেকে কলকাতায় আসার পথেই মৃত্যু হয় সমীরবাবুর। এলাকায় তিনি বিশিষ্ট ব্যবসায়ী বলে পরিচিত।

স্থগিত করা হয়েছে ভোট পর্ব

স্থগিত করা হয়েছে ভোট পর্ব

প্রার্থীর মৃত্যুর পরেই ওই কেন্দ্রে ভোট স্থগিত করে দিল নির্বাচন কমিশন। ২৯ তারিখ, নির্ধারিত সূচি অনুযায়ী এই কেন্দ্রে ভোট হবে না। মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে বলে খবর। কবে ফের মালদহের বৈষ্ণবনগর কেন্দ্রে ভোট হবে তা এখনও জানানো হয়নি কমিশনের তরফে। পরে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, আগামী ২ মে ২৯৪ টি আসনের মধ্যে ২৯১টির ভোটগণনা ও ফলপ্রকাশ হবে।

জঙ্গিপুর, সামসেরগঞ্জের দুই প্রার্থীর মৃত্যু

জঙ্গিপুর, সামসেরগঞ্জের দুই প্রার্থীর মৃত্যু

গত কয়েকদিন আগেই মুর্শিদাবাদের দুই কেন্দ্র জঙ্গিপুর, সামসেরগঞ্জের দুই প্রার্থীর মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। ভোটের লড়াইয়ে নামার পরেই মৃত্যু হয় সামসেরগঞ্জে কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। এই দুই কেন্দ্রে ১৩ মে ভোটগ্রহণের কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু ওইদিন ইদ। তাই সংখ্যালঘু অধ্যুষিত এলাকার স্থানীয় বাসিন্দাদের আবেগের কথা মাথায় রেখে এই দিন পরিবর্তনের আবেদন করে রাজনৈতিক দলগুলি। তাতে সাড়া দেয় নির্বাচন কমিশন। জানানো হয় ১৬ মে এই দুই কেন্দ্রে ভোট হবে। মনে করা হচ্ছে সেদিনই হয়তো ভোট হতে পারে বৈষ্ণবনগরে। একই সঙ্গে আরও বেশ কয়েকটি জায়গাতেও উপ নির্বাচন হতে পারে বলে খবর।

মে মাসের মাঝামাঝি কী পরিস্থিতি হতে পারে?

মে মাসের মাঝামাঝি কী পরিস্থিতি হতে পারে?

করোনার জেরে দেশে হু হু করে বাড়ছে, তাতেউদ্বেগ থেকে জল্পনা থেকেই যাচ্ছে। সেই কৌতূহলের মাঝেই আইআইটি কানপুরের বিশিষ্ট বৈজ্ঞানিক মণীন্দ্র আগরওয়াল যে গবেষণার রিপোর্ট পেশ করেছেন তাতে আভাস মিলছে মে মাসের মাঝামাঝি সময়ে করোনার দ্বিতীয় ওয়েভের জেরে দেশে কী পরিস্থিতি হবে। আইআইটি কানপুরের সমীক্ষা বলছে , মে মাসের মাঝামাঝি সময়ে করোনার জেরে দেশে ৩৮ থেকে ৪৮ লাখ অ্যাক্টিভ কেস উঠে আসছে। প্রসঙ্গত , দেশে আজ করোনার জেরে অ্যাক্টিভ কেস ২৮, ১৩,৬৫৮ টি। এরপর এই সংখ্যা প্রবল হারে বাড়তে শুরু করে মে মাসে করুণ পরিস্থিতিতে পৌঁছতে পারে। বলছে বিজ্ঞানী মণীন্দ্র আগরওয়ালের সমীক্ষা।

মে মাসে করোনার দ্বিতীয় স্রোতের পিক কবে?

মে মাসে করোনার দ্বিতীয় স্রোতের পিক কবে?

প্রসঙ্গত, মে মাসে করোনার দ্বিতীয় স্রোতের পিক ১৪ থেকে ১৮ তারিখের মধ্যে হবে বলে জানা গিয়েছে। মণীন্দ্র আগরওয়ালের রিপোর্ট বলছে, সেই সময় সেই সময় করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩.৪ লাখ থেকে ৪.৪ লাখ পর্যন্ত যেতে পারে সারা দেশে। আগরওয়ালের দাবি তাঁর এই সমীক্ষার গাণিতিক হিসাব একটি প্রশাসনকে স্বাস্থ্য বিষয়ে সুবিধাজনক অবস্থায় রাখবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+