কেন প্রার্থী তালিকা প্রকাশ হতেই এত বিদ্রোহ বিজেপিতে! চাঞ্চল্যকর কারণ সামনে আনলেন দিলীপ
প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিজেপির অন্দরে বিদ্রোহ! হেস্টিংস কলকাতায় সদর দফতরে আছড়ে পড়ল নেতা কর্মীদের রোষ। আর সেই রোষ সামলাতে রীতিমত নাজেহাল অবস্থা বিজেপি শীর্ষ নেতাদের।
প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিজেপির অন্দরে বিদ্রোহ! হেস্টিংস কলকাতায় সদর দফতরে আছড়ে পড়ল নেতা কর্মীদের রোষ। আর সেই রোষ সামলাতে রীতিমত নাজেহাল অবস্থা বিজেপি শীর্ষ নেতাদের।
এমনকি, শাহ-নাড্ডার সঙ্গে বৈঠকের পরেও কর্মীদের ক্ষোভ সামাল দিতে পারেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই অবস্থায় আরও কড়া বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাফ জানিয়ে দিলেন যে, প্রার্থী বদল হওয়া সম্ভব নয়।

সবাইকে প্রার্থী করা সম্ভব নয়
কলকাতায় বিজেপি দফতরে কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ ঘোষ। বলেন, সংসার আরও বড় হয়েছে। শুধু তাই নয়, বাংলায় বিজেপির পায়ের মাটি শক্ত হয়েছে। এই অবস্থায় বিধানসভা নির্বাচনে বাংলার ক্ষমতায় আসছে বিজেপিই, এমনটাই মনে করেন দিলীপ ঘোষ। আর সেই কারনেই সবাই প্রার্থী হতে চাইছেন। আর তা কখনই সম্ভব নয় বলে জানিয়েছেন বিজেপিত সর্বভারতীয় সভাপতি।

সম্ভবত প্রার্থী বদল হচ্ছে না
দিলীপ ঘোষ বলেন, যে সমস্ত জায়গায় প্রার্থী করা হয়েচে তা ভেবে চিনতেই করা হয়েছে। এমনকি, সেখান থেকে তাঁরা জিতবেন বলেই দাবি বিজেপির রাজ্য সভাপতির। তবে প্রার্থী বদল হওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। ফলে যে সমস্ত জায়গা প্রার্থী নিয়ে ক্ষোভ, বিক্ষোভ চলছে নিচুতলার কর্মীদের মধ্যে সেই সমস্ত জায়গায় তাঁদের দাবি বিজেপি মানছে না বলেই খবর। অর্থাৎ বদল করা হচ্ছে না কোনও প্রার্থীকে। কিন্তু যেখানে এতা ক্ষোভ সেখানে যদি প্রার্থী বদল করা না হয় তাহলে চাপ বাড়তে পারে বলে আশঙ্কা। দিলীপবাবু বলেন, "যেহেতু বিজেপির জেতার সম্ভাবনা অনেক বেশি, তাই টিকিট নেওয়ার লোকের সংখ্যাও বেশি। সবার মনেই ইচ্ছা আছে টিকিট পাওয়ার। তাঁরা সহজে বিধায়ক হতে পারবেন বলে মনে করছেন।" এর পর বিজেপির রাজ্য সভাপতি বলেন, "কিন্তু সবাইকে তো টিকিট দেওয়া সম্ভব নয়। পার্টি যাকে যোগ্য মনে করছে তাঁকে টিকিট দিচ্ছে। অনেকের এটা মেনে নিতে দেরি হচ্ছে। তাই এই ক্ষোভ-বিক্ষোভ।"

প্রার্থী হতে পারেন মুকুল দিলীপরা
ক্ষোভ, বিক্ষোভ সামলাতে হিমশিম অবস্থা বঙ্গ বিজেপির। সেখানে দাঁড়িয়ে মুকুল রায়, দিলীপ ঘোষদের ভোটের ময়দানে নামাতে পারে বিজেপি শীর্ষ নেতৃত্ব। দফায় দফায় চলছে বৈঠক। দিল্লিতে হচ্ছে এই বৈঠক। সন্ধ্যায় থাকতে পারেন মোদীও। সেই বৈঠক মুকুল রায় এবং দিলীপ ঘোষদের প্রার্থী হওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর।

সন্ধ্যায় থাকতে পারেন মোদী -শাহ
এখনও বহু কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ হওয়া বাকি। একদিকে কর্মীদের ক্ষোভ সামাল দেওয়া অন্যদিকে আবার প্রার্থী প্রকাশ করা। তবে এবার পুরানো মুখের উপরেই বিশেষ ভরসা রাখা হচ্ছে। একাধিক পুরানো বিজেপি, নেতাদের নাম উঠে আসছে।। এই অবস্থায় আজ বুধবার সন্ধ্যায় ফাইনাল প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। দিল্লি থেকে এই প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার কথা হবে।












Click it and Unblock the Notifications