দিলীপ ঘোষের সভার আগে উত্তেজনা, বিজেপির সভার কয়েক মিটারের মধ্যেই তৃণমূলের সভা করার অভিযোগ
সামনে আরও দুদফার নির্বাচন বাকি। কোভিড বিধি মেনেই চলছে নির্বাচন। আর দুদফার নির্বাচনের আগে দফায় দফায় উত্তেজনা কলকাতায়। গত ২৪ ঘন্টা আগেই উত্তেজনা ছড়ায় বেলগাছিয়াতে। ঘটনাকে কেন্দ্র করে চলে গুলি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই
সামনে আরও দুদফার নির্বাচন বাকি। কোভিড বিধি মেনেই চলছে নির্বাচন। আর দুদফার নির্বাচনের আগে দফায় দফায় উত্তেজনা কলকাতায়। গত ২৪ ঘন্টা আগেই উত্তেজনা ছড়ায় বেলগাছিয়াতে। ঘটনাকে কেন্দ্র করে চলে গুলি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তৃণমূল এবং বিজেপির সভায় উত্তেজনা ছড়াল।
শনিবার বিকেলে মানিকতলায় দিলীপ ঘোষের সভার আগে উত্তেজনা ছড়ায় মানিকতলা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

মানিকতলায় কল্যাণ চৌবের নেতৃত্বে সভা ছিল
মানিকতলায় কল্যাণ চৌবের নেতৃত্ব এদিন সভা ছিল বিজেপির। সেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের থাকার কথা। সেই সঙ্গে সাংসদ লকেট চট্টোপাধ্যায়েরও থাকার কথা ছিল সেই সভায়। বিকেল থেকেই শুরু হয়ে যায় সবার তোড়জোড়। কিন্তু দিলীপ ঘোষ সভায় আসতেই তৈরি হয় উত্তেজনা। অভিযোগ, তাদের সভার কাছেই বাজানো হচ্ছিল তৃণমূলের প্রচারের মাইক। জানা যায়, দিলীপ ঘোষের সভার ২০ থেকে ৩০ মিটারের মধ্যেই চলছিল তৃণমূলের একটি সভা। সাধন পান্ডের সমর্থনে এই সভা ছিল। মানিকতলায় তৃণমূলের ওই সভায় উপস্থিত ছিলেন কুনাল ঘোষ, সুজাতা খাঁ প্রমূখ। আর সেই সভার মাইক বিজেপির মঞ্চের কাছে বাজানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। অভিযোগ পাল্টা অভিযোগে বেশ কিছুক্ষণ ধরে বচসা শুরু হয় দু'পক্ষের। দুই দলের সভা থাকায় এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল।

কি বলছেন কল্যাণ চৌবে?
এই প্রসঙ্গে বিজেপির তরফ থেকে কল্যান চৌবে বলেছেন, 'আমরা অনুমতি নিয়েই সভা করছিলাম। ইচ্ছাকৃতভাবেই সভার সামনে তৃণমূল মাইক লাগিয়ে দিয়ে যায় বলে অভিযোগ। আমরা পুলিশকে সে কথা জানিয়ে ছিলাম। তা সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ কল্যাণ চৌবের। তৃণমূল জোর জবরদস্তি মাইক লাগানোর চেষ্টা করেছে বলে অভিযোগ জানান তিনি।

সমর্থন না পেয়ে মিথ্যা অভিযোগ, পালটা দাবি কুণালের
এই প্রসনহগে কুণাল ঘোষ বলেন, আমফান হোক কিংবা করোনা পরিস্থিতিতে সাধন পান্ডে রাস্তায় নেমে কাজ করেন। মানুষের পাশে থাকেন। তাঁদের হাতে খাবার, ত্রাণ তুলে দেন। আর যখন সাধন পান্ডে এই কাজ করেন তখন কল্যাণবাবু তাঁর বহুতলের উপর থেকে বসে বসে দেখেন। আজ ভোটের ময়দানে নেমে যখন মানুষের সমর্থন পাচ্ছেন না। তখন এই সমস্ত অভিযোগ করছেন বলে দাবি কুণাল ঘোষের। এতে কিছু যায় আসবে না বলে মনে করেন তিনি। অন্যদিকে মানিকতলার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা মদন মোহন সাহার অভিযোগ, এলাকায় তৃণমূলের পোস্টারের ওপর পোস্টার লাগিয়ে দিয়ে গিয়েছিল বিজেপি কর্মীরা। ওরাই এগিয়ে এসে ঝগড়া করছে। আমরা অনুমতি নিয়েই সভা করছিলাম। ইচ্ছাকৃত ভাবে কেউ ঝগড়া করলে তাঁদের কিছু যায় আসে না বলে দাবি তৃণমূলের।

রাজনৈতিক সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে বেলগাছিয়া
কলকাতায় ভোটের মুখে রাজনৈতিক সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে বেলগাছিয়া। বেলগাছিয়ায় বিজেপির প্রচার সভা শুরুর আগেই সংঘর্ষ বাধে। কাশীপুর-বেলগাছিয়ার বিজেপি প্রার্থী শিবাজি সিংহরায়ের উপর হামলা চলে বলে অভিযোগ। অভিযোগ, গুলিও চালানো হয়।দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারের জন্য মঞ্চ বাঁধা হয়েছিল বেলগাছিয়া ট্রামডিপোর কাছে। সেখানে প্রচারসভা শুরুর আগেই একদল চড়াও হয়ে মঞ্চে ভাঙচুর চালায়। বিজেপির পতাকা ছিঁড়ে দেওয়া হয়। এই ঘটনায় আহত হন বিজেপির প্রার্থী শিবাজি সিংহরায়। তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে।












Click it and Unblock the Notifications