নন্দীগ্রামে কীভাবে আহত হলেন মমতা? সিট গঠন করে তদন্ত শুরু করল সিআইডি
ষড়যন্ত্র নাকি নিছকই দুর্ঘটনা? এখনও পর্যন্ত তা পরিস্কার নয়। যদিও কমিশনের দাবি দুর্ঘটনার কারণেই এই ঘটনা ঘটেছে। নিছক দুর্ঘটনা নয়! এর পিছনে রয়েছে কোনও ষড়যন্ত্র। আর সেই কারনেই গভীরে যাওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে।
ষড়যন্ত্র নাকি নিছকই দুর্ঘটনা? এখনও পর্যন্ত তা পরিস্কার নয়। যদিও কমিশনের দাবি দুর্ঘটনার কারণেই এই ঘটনা ঘটেছে। নিছক দুর্ঘটনা নয়! এর পিছনে রয়েছে কোনও ষড়যন্ত্র।
আর সেই কারনেই গভীরে যাওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে। আর সেই কারণেই নন্দীগ্রামে রাস্তায় মমতার বন্দ্যোপাধ্যায়ের চোটকাণ্ডের তদন্তভার নিল সিআইডি। সিআইডির এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সিট গঠন করে হবে তদন্ত
শনিবার এই তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। এমনটাই জানা যাচ্ছে। আর তদন্তভার হাতে নিয়েই সিট গঠন করা হয়েছে। দক্ষ একাধিক গোয়েন্দাদের নিয়ে তৈরি করা হয়েছে এই সিট। জানা যাচ্ছে, রবিবার সম্ভবত নন্দীগ্রামের ঘটনাস্থলে পৌঁছবেন তদন্তকারী আধিকারিকরা।

চার থেকে পাঁচজন ধাক্কা দেয় বলে অভিযোগ
গত ১০ মার্চ নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন তিনি। তৃণমূল নেত্রী দাবি করেছিলেন যে, তাঁকে ৪ থেকে ৫জন যুবক ধাক্কা দেয়। তাঁর গাড়ির দরজায় প্রবল চাপ দেওয়া হয়। আর সেই চাপে প্রবল আঘাত পান তিনি। আর তা লাগে পায়ে। এরপর শুরু হয় প্রবল যন্ত্রণা শুরু হয় তাঁর। গ্রিন করিডর করে কার্যত নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয় এসএসকেএমে। বেশ কয়েকদিন সেখানে কাটানোর পর পায়ে প্লাস্টার নিয়েই ব্যাক টু ব্যাক সভা করছেন মুখ্যমন্ত্রী। এরপর প্রতিটি নির্বাচনী সভায় বিজেপির দিকে আঙুল তুলেছেন মমতা।

তৎপর হয় কমিশন!
এই ঘটনায় তৎপর হয় কমিশন। রাতারাতি ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়। কমিশনে রিপোর্ট পাঠান মুখ্যসচিব। ওই রিপোর্টে বলা হয়েছে, প্রচণ্ড ভিড়ে দরজা চেপে গিয়েছে। আলাদা করে রিপোর্ট জমা দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক বিকাশ দুবেও। তাঁর রিপোর্টে বলা হয়েছে, এটা দুর্ঘটনা। হামলার কোনও প্রমাণ মেলেনি। এরপরও বিস্তারিত আরও একটি রিপোর্ট চেয়ে পাঠানো হয় নবান্নের কাছে। যদিও সেই পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার জন্যে কমিশনের কাছে বেশ কিছুটা সময় চেয়ে নেন মুখ্যসচিব। আর এর মধ্যেই সিআইডি তদন্ত শুরু হচ্ছে।












Click it and Unblock the Notifications