সমীক্ষা দেখে হতাশ হবেন না! গণনা শেষ না হওয়া পর্যন্ত টেবিলে থাকুন, বার্তা আলুমিদ্দিনের ম্যানেজারদের
হাতে আর মাত্র ২৪ ঘন্টা! এরপরেই রাজ্যে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন ঘটবে তা স্পষ্ট হবে। ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে। শুধু রাজ্যই নয়, দেশের নজর বাংলার দিকে। এবার বাংলায় বিশেষ নজর দেয় বিজেপি। জে পি নাড্ডা থেকে অমিত শাহ কার্যত ব
হাতে আর মাত্র ২৪ ঘন্টা! এরপরেই রাজ্যে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন ঘটবে তা স্পষ্ট হবে। ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে। শুধু রাজ্যই নয়, দেশের নজর বাংলার দিকে। এবার বাংলায় বিশেষ নজর দেয় বিজেপি। জে পি নাড্ডা থেকে অমিত শাহ কার্যত বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করেছেন।একের পর এক সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবর্তনের পরিবর্তনের জন্যে বাংলয় দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন।
তবে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা বলছে, বাংলায় ফিরছেন মমতাই। তবে আসন সংখ্যা অনেকটাই কমবে। একই সঙ্গে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষার হিসেবে এবারের বিধানসভা ভোটে সংযুক্ত মোর্চার শোচনীয় ফল হওয়ার ইঙ্গিত মিলেছে।

সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ ম্যানেজাররা
ভোটের পর বুথ ফেরত সমীক্ষাতে সংযুক্ত মোর্চার খুব একটা ভালো ফল দেখানো হয়নি। যদিও বিষয়টি নিয়ে ভাবতে নারাজ মোর্চা। উল্টে গণনার আগে সমীক্ষার নানা দিক নিয়ে প্রশ্ন তুলে তোলা হয়েছে। মূলত কর্মীদের চাঙ্গা রাখতেই মোর্চার তরফে একের পর এক প্রশ্ন তোলা হচ্ছে। একই সঙ্গে কর্মীদের বার্তা দিয়ে বলা হয়েছে যে, সমীক্ষাকে গুরুত্ব না দিয়ে শেষ পর্যন্ত লড়াই করতে হবে। এমনকি গণনার কাজে কর্মীদের কোনওরকম ঢিলেমি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোর্চা তথা বামফ্রন্টের তরফে বর্ষীয়ান নেতা বিমান বসু এদিন এই মর্মে জেলাওয়াড়ি একটি সার্কুলারও পাঠানো হয়েছে।

কর্মীদের হতাশা কাটাতে ময়দানে বিমান-সূর্যরা
কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে জোট করে বামেরা। তৈরি হয় সংযুক্ত মোর্চা। কিন্তু বুত ফেরত সমীক্ষা বলছে খুব একটা ভালো ফল এবারও করতে পারছে না সংযুক্ত মোর্চা। সমীক্ষা বলছে খুব বেশি হলে তিনটি আসন মিলতে পারে বামেদের। এই সমীক্ষা স্বাভাবিকভাবে বাম, কংগ্রেস ও আইএসএফ-এর এই জোটের কর্মীদের একাংশের মধ্যে বেশ হতাশা তৈরি করেছে। এই হতাশা যাতে গণনার কাজে কোথাও প্রভাব না ফেলে সেজন্য তড়িঘড়ি নড়েচড়ে বসেন আলিমুদ্দিনের ম্যানেজাররা। নিজেদের মধ্যে আলোচনা করে বিমানবাবুর নামে জেলা নেতৃত্বের কাছে ওই লিখিত নির্দেশ পাঠানো হয়। তাতে বিমানবাবু এই ধরনের সমীক্ষার ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মোদ্দা বক্তব্য, এই সব সমীক্ষায় কতজন ভোটারের সঙ্গে কথা বলা হয়েছে, তাঁরা আদৌ প্রকৃত সত্য জানিয়েছে কি না ইত্যাদি বিষয়গুলি অনুচ্চারিত থেকেছে। তাই বাস্তব পরিস্থিতির সঙ্গে সমীক্ষার ফলাফলের দারুণ পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। তাই সমীক্ষা নিয়ে মাথা ঘামানো অর্থহীন। পরিবর্তে রবিবার গণনার কাজ সুচারুরূপে সম্পন্ন করাই মোর্চা কর্মীদের এখন প্রধান লক্ষ্য হওয়া দরকার। পাঠানো চিঠিতে এমনটাই জানানো হয়েছে

গুজবে কান দেবেন না
কোনওরকম প্ররোচনা বা গুজবে কান না দেবেন না। বার্তা বিমান বসুদের। গণনা শেষ না হওয়া পর্যন্ত টেবিলে থাকতে হবে এজেন্টদের। এমনটাই নির্দেশিকা সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের। জানা যাচ্ছে, ঠিক আছে ভোটের ফলাফল বিচার করার জন্যে একটা বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

দিলীপের বার্তা
দিনরাত এক দরে ভোটের জন্য ঝাঁপিয়ে এক্সিট পোলে মন ভাঙাই স্বাভাবিক। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হাল ছাড়তে নারাজ। তাঁর দাবি এক্সিট পোলে একেকটা চ্যানেল একেকটা কথা বলছে। আসল হল এক্স্যাক্ট পোল। কে বসবে বাংলার মসনদে সেটা ২ মে পরিষ্কার হয়ে যাবে। আপাতত সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষাতেই রয়েছেন তাঁরা। আপাতত এই সব এক্সিট পোল নিয়ে মাথা ঘামাতে চাইছেন না।

ক্ষমতায় ফিরছে তৃণমূলই
কার্যত বুথ ফেরত সমীক্ষা দেখা পর কিছুটা হলেও হতাশ তৃণমূলও। সমীক্ষা বলছে ক্ষমতায় ফিরলেও একধাক্কায় অনেকটাই কমবে তৃণমূলের আসন। এই অবস্থায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, চিন্তা করবেন না। শেষ পর্যন্ত গণনা কেন্দ্রে থাকবেন। কোনও প্ররোচনাতে পা দেবেন না। ২০০ এরও বেশী আসন নিয়ে বাংলায় ক্ষমতায় ফিরছে তৃণমূলই। গত ৪৮ ঘন্টা আগে হওয়া বৈঠকে এমনটাই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।












Click it and Unblock the Notifications