নির্বাচনের মুখে বড় চমক! মমতার হাত শক্ত করতে তৃণমূলে যোগ টলিউডের সবথেকে হিট দুই জুটির
গত কয়েকদিনে একাধিক তারকা বিজেপি এবং তৃণমূলে যোগ দিয়েছেন। কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে টলিউড। ইতিমধ্যে তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন সায়ন্তিকা, কৌশানির মতো অভিনেত্রীরা।
গত কয়েকদিনে একাধিক তারকা বিজেপি এবং তৃণমূলে যোগ দিয়েছেন। কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে টলিউড। ইতিমধ্যে তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন সায়ন্তিকা, কৌশানির মতো অভিনেত্রীরা।
পালটা পার্নো মিত্র, শ্রাবন্তীর মতো অভিনেত্রীকে ময়দানে নামিয়েছে বিজেপিও। এবারের ভোটে নেতা-অভিনেতাদের মধ্যে লড়াই দেখছে বাংলা। তবে ভোটের মুখে আরও এক চমক দিতে চলেছে শাসকদল তৃণমূল।

তৃণমূলে যোগ দিতে চলেছেন সিরিয়ালের জনপ্রিয় দুই মুখ
তৃণমূল শিবিরে এবার নাম লেখাতে চলেছেন টেলিভিশন জগতের অতি জনপ্রিয় দু'টি মুখ নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। শনিবারই দলে যোগ দিচ্ছেন তাঁরা। এমনটাই তৃণমূল সূত্রের খবর। দীর্ঘদিন ধরেই তাঁদের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু যে কোনও কারনেই হোক তা পিছিয়ে যায়। অবশেষে তৃণমূলে যোগ দিতে চলেছেন তাঁরা।

অভিনেতা-অভিনেত্রীদের বিয়েতে গিয়েছিলেন মমতা
ফেব্রুয়ারিতেই চার হাত এক হয়েছিল এই মুহূর্তের টেলিভিশনের সবথেকে হিট জুটি নীল এবং তৃণা। তারকা জুটির জমকালো বিয়ের অনুষ্ঠান নিয়েও অনুরাগীদের মধ্যে চর্চা ছিল তুঙ্গে। এমনকী বিয়ের দিন বর-কনেকে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিয়ের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী সাড়া দেওয়ায় আপ্লুত হয়ে পড়েন নীল ও তৃণা। কৃতজ্ঞতাও জানান। অর্থাৎ বর-কনে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন জয় করে নিয়েছিলেন, তা সেই মুহূর্তেই স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার 'দিদিমণি'র হাত শক্ত করতে ঘাসফুল শিবিরে যোগদান করছেন তাঁরা।

বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন!
গত কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবতী। তাঁর প্রার্থী হওয়া নিয়েও জোর জল্পনা রয়েছে। তবে সূত্রের খবর, জল্পনা থাকলেও প্রার্থী হচ্ছেন না মিঠুন। তবে প্রচারের কাজে লাগতে পারেন তিনি। খুব শীঘ্রই বাংলায় বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার শুরু করতে চলেছেন মিঠুন চক্রবর্তী।

প্রেমিকা প্রার্থী বিজেপিতে প্রেমিক!
গত কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন কৌশানি। তাঁকে এবার প্রার্থীও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই বিজেপিতে যোগ দেন বনি। তবে বনি এবার প্রার্থী হননি। তবে মিঠুনের পথেই প্রার্থীদের হয়ে প্রচারে নামতে চলেছেন বনি। তৃণমূলে রাজ, লাভলির মতো অভিনেতা-অভিনেত্রীরা যোগ দিলেও একাধিক হেভিওয়েট সুপারস্টারও বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে পদ্মশিবিরেই যোগ দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন তনুশ্রী, যশের মতো হিরো-হিরোইনরা। তবে আগামিদিনে তৃণমূলের প্রচারের মুখ হবেন নীল এবং তৃণা।












Click it and Unblock the Notifications