মোদীর ব্রিগেড সমাবেশে থাকছে চমক! থাকতে পারেন জনপ্রিয় এক অভিনেত্রী

ভোটের আগে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭ তারিখ ব্রিগেডে সমাবেশ করবেন তিনি। ভোটের আগে ব্রিগেডের ময়দানে মোদীর মহাসমাবেশ ঐতিহাসিক হবে বলে দাবি বঙ্গ বিজেপি নেতৃত্বের। এমনকি বেশ কিছু চমকও থাকতে পারে বলে দাবি মুকু

ভোটের আগে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭ তারিখ ব্রিগেডে সমাবেশ করবেন তিনি। ভোটের আগে ব্রিগেডের ময়দানে মোদীর মহাসমাবেশ ঐতিহাসিক হবে বলে দাবি বঙ্গ বিজেপি নেতৃত্বের। এমনকি বেশ কিছু চমকও থাকতে পারে বলে দাবি মুকুল-দিলীপদের।

ব্রিগেডে থাকতে পারেন মিঠুন!

ব্রিগেডে থাকতে পারেন মিঠুন!

ভোটের আগে ব্রিগেড। গত এক সপ্তাহ আগে বামেরা ওই মাঠ ভরিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। ওই সভার একসপ্তাহের মধ্যেই হচ্ছে বিজেপির ব্রিগেড। মুখ সেই প্রধানমন্ত্রী মোদী। আর তাই কিছু চমক রাখতে চাইছে বিজেপি। কিন্তু কি সেই চমক তা নিয়ে স্পিকটি নট বঙ্গ বিজেপি নেতৃত্ব। একাধিক নাম উঠে আসছে। শোনা যাচ্ছে, ব্রিগেডে মোদীর সভায় থাকতে পারেন মিঠুন চক্রবর্তী থেকে একাধিক সিনে তারকা। এমনকি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও উঠে আসছে সেই তালিকায়। যদিও তিনি জানিয়েছেন যে এমন কোনও চিন্তাভাবনা তাঁর নেই। এমনকি, রাজনীতিতে আসার কোনও ইচ্ছা যে নেই তাঁর সে বিষয়ে স্পষ্ট জানিয়েছেন তিনি। যদিও জল্পনা চলেই যাচ্ছে।

মোদীর ব্রিগেডে দেখা যেতে পারে ঋতুপর্ণাকে

মোদীর ব্রিগেডে দেখা যেতে পারে ঋতুপর্ণাকে

মোদীর ব্রিগেডে নাকি উপস্থিত থাকতে পারেন বাংলা সিনে জগতের একঝাঁক তারকা। নাম উঠে আসছে প্রসেনজিত চট্টোপাধ্যায়েরও। এছাড়াও নাম আসছে তৃণমূল ঘনিষ্ঠ এক পরিচালকেরও। তবে উল্লেখযোগ্যভাবে মোদীর ব্রিগেডের সমাবেশে থাকতে পারে অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত। এমনটাই সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই জানানো হয়নি অভিনেত্রীর তরফে। তবে জানা যাচ্ছে, প্রাক্তন এক তৃণমূল বিধায়কের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে অভিনেত্রীর। ব্রিগেডের মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি থাকবেন বলে ওই বিধায়ককে অভিনেত্রী থাকবেন বলে কথা দিয়েছে। এমনটাই সূত্রের খবর। তবে সরাসরি ব্রিগেডের মাঠ থেকে বিজেপির পতাকা তুলে নেবেন কিনা অভিনেত্রী। সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

তবে থাকছেন না সৌরভ

তবে থাকছেন না সৌরভ

ব্রিগেডের ময়দানে থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই জল্পনার মাঝেই গোটা বিষয় নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। বিজেপি-র রাজ্য সভাপতি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, "সৌরভের ব্রিগেডে আসা নিয়ে আমার কাছে কোনও খবর নেই" । এমনকি এই বিষয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনা হয়নি বলেও জানিয়ছেন দিলীপ ঘোষ। তবে সবটাই জল্পনা বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

কলকাতায় কেন্দ্রের অনুষ্ঠানে ছিলেন ঋতু

কলকাতায় কেন্দ্রের অনুষ্ঠানে ছিলেন ঋতু

গত কয়েকদিন আগে কেন্দ্রীয় ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। আর তাঁর মন্ত্রকের আমন্ত্রণে শহরের পাঁচতারা হোটেলে টলিউডের একঝাঁক তারকাকে দেখা যায়। আর তার মধ্যে ছিলেন অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত। উল্লেখ্য, বিজেপির সঙ্গে অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের। গত বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জল্পনা ছিল। যদিও সেই জল্পনা খারিজ করে দেন অভিনেত্রী নিজেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+