ভোটের আগেই বড় ঘোষণা, লক্ষ্মীর ভান্ডারে মাসিক ভাতা বাড়াল রাজ্য
ভোটের মুখে রাজ্যের জনপ্রিয় প্রকল্প 'লক্ষ্মীর ভান্ডার'এ মাসিক ভাতা বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে উপভোক্তারা আগের তুলনায় অতিরিক্ত ৫০০ টাকা করে পাবেন প্রতি মাসে।
বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশের সময় এই ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট প্রস্তাব অনুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাস থেকেই বর্ধিত ভাতা কার্যকর হবে। ফলে আসন্ন ভোটের আগেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বাড়তি অর্থ।

রাজ্য সরকারের দাবি, মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক নিরাপত্তা জোরদার করতেই এই সিদ্ধান্ত। বাজেট ঘোষণার পরই লক্ষ্মীর ভান্ডার নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।
রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম 'লক্ষ্মীর ভান্ডার'। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রকল্পে যেমন গ্রাহকের সংখ্যা বেড়েছে, তেমনই বেড়েছে সরকারি বরাদ্দও। বর্তমানে এই প্রকল্পের আওতায় রয়েছেন ২ কোটি ২১ লক্ষ মহিলা। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, আরও ২০ লক্ষ ৬২ হাজার মহিলার আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে। যাচাই প্রক্রিয়া শেষ হলেই তাঁরাও প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্পে থাকা পুরনো ও নতুন উভয় উপভোক্তাই বাড়তি অর্থের সুবিধা পাবেন। এতদিন যাঁরা মাসে ১০০০ টাকা করে পেতেন, তাঁদের ভাতা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা। পাশাপাশি তফসিলি জাতি, তফসিলি জনজাতি ও পিছিয়ে পড়া শ্রেণিভুক্ত মহিলারা যে ১২০০ টাকা পেতেন, ফেব্রুয়ারি মাস থেকে তাঁদের জন্য সেই অঙ্ক বেড়ে দাঁড়াবে ১৭০০ টাকায়।
এই বর্ধিত ভাতা চালু রাখতে রাজ্য বাজেটে 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পের জন্য অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষ থেকেই এই বাড়তি বরাদ্দ কার্যকর হবে বলে জানিয়েছে নবান্ন।
উল্লেখযোগ্য ভাবে, বিধানসভা নির্বাচনের আগে এটাই বর্তমান সরকারের শেষ পূর্ণাঙ্গ রাজ্য বাজেট। সেই কারণে বাজেটে সাধারণ মানুষের জন্য একের পর এক আর্থিক স্বস্তির ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা আরও ৪ শতাংশ বাড়ানো হয়েছে। পাশাপাশি আশাকর্মীদের ভাতা বেড়েছে ১০০০ টাকা। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের ক্ষেত্রেও ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেকার যুবসমাজের জন্যও আশ্বাস রেখেছে সরকার। জানানো হয়েছে, আগামী নির্বাচনে ক্ষমতায় ফিরলে ২০২৬ সালের অগাস্ট মাস থেকে মাধ্যমিক পাশ বেকার যুবক ও যুবতীরা মাসে ১৫০০ টাকা করে সরকারি সহায়তা পাবেন।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে মাসে ৫০০ টাকা সহায়তা দিয়ে 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পের সূচনা করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই ভাতা বেড়ে হয়েছিল ১০০০ টাকা। এবার আরও এক ধাপ এগিয়ে ভাতা বাড়ানো হল ৫০০ টাকা। ২৫ বছর বা তার বেশি বয়সি যে কোনও মহিলা এই প্রকল্পের আওতায় আসতে পারেন ও ৬০ বছর বয়স পর্যন্ত এই সহায়তা পাবেন। ষাটোর্ধ্ব মহিলারা একই অঙ্ক বার্ধক্য ভাতা হিসেবে পেয়ে থাকেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications