Agnimitra Paul: কেন এত অপমানিত হন, আমাদেরও খারাপ লাগে, খুঁটিপুজোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে খোঁচা অগ্নিমিত্রার
২৯ তারিখ ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করবে রাজ্য বিজেপি। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিন প্রধান বক্তা। তাঁর নেতৃত্বেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে যাবে। এমন কথা শোনা যাচ্ছে। আজ রবিবার সেই সভার আগে খুঁটিপুজো করা হল ধর্মতলায়। ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে মঞ্চ হবে, সেখানেই এই খুঁটিপুজোর আয়োজন করা হয়।
রাজ্যের বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। বিজেপি বিধায়ক ও মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পল ছিলেন। রীতিমতো তৃণমূল নেত্রী ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন তিনি। কাঠগড়ায় তোলা হয়েছে রাজ্যের শাসন ব্যবস্থা ও পরিস্থিতিকে।

সরকার বিজেপির এই সভা বন্ধ করার চেষ্টা করেছিল। কলকাতা হাইকোর্ট সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের রায় নবান্নের বিরুদ্ধে গিয়েছে। সভার শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের গেরুয়া শিবির। রবিবার সকালে বিজেপি নেতৃত্ব উপস্থিত হয়েছিলেন ধর্মতলায়। পুজোর অনুষ্ঠান হয় বেলার দিকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাসের শেষ রবিবারে মন কী বাত অনুষ্ঠান করেন। আজ রবিবার ছিল মাসের সেই দিন। রাজ্যের বিভিন্ন অংশে মন কী বাত শোনানোর কর্মসূচি নিয়েছিল। রাজ্য বিজেপির তরফে ধর্মতলাতেও প্রধানমন্ত্রীর মন কী বাত অনুষ্ঠান শোনানো হয়। তারপরেই এই খুঁটিপুজো করা হয়।
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ব্যর্থ। বিজেপিকে এভাবে আটকানো যাবে না। এই দাবি করেছেন গেরুয়া শিবিবের নেতৃত্ব। "কেন অপমানিত হন?আমাদেরও খারাপ লাগে।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন অগ্নিমিত্রা পল। ভিক্টোরিয়া হাউজের সামনে কেবল তৃণমূল কংগ্রেস সভা করতে পারবে। এই দাবি করা হচ্ছিল।
বিজেপির বিধায়ক প্রশ্ন করেছেন, এটা পাকিস্তান না কী আফগানিস্তান? যে সভা করা যাবে না। ভিক্টোরিয়া হাউসের সামনে কেবল শাসক দল সভা করতে পারবে? এছাড়া কংগ্রেস ও সিপিএমকে তৃণমূলের বি টিম বলে খোঁচা দেওয়া হয়েছে। তাদেরও সভা করার অনুমতি দেওয়া হবে। কিন্তু বিজেপিকে দেওয়া হবে না! এই বক্তব্য উঠে এসেছে ধর্মতলা চত্বরে।
"আপনাকে আর আপনার সরকারকে মুখে জামা ঘষে দেয় আদালত। তাও আপনার শিক্ষা হয় না!' মমতা বন্দ্যোপাধ্যায়কে তির্যকভাবে আক্রমণ করলেন অগ্নিমিত্রা। কীভাবে চুরি করা যায়? এই বিষয়েও একটি বই রচনা করা হবে। শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে দুর্নীতি করে। সেই সব বিষয়েও কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী।
খুঁটিপুজোর অনুষ্ঠানে হাজির ছিলেন অগ্নিমিত্রা পল, জগন্নাথ চট্টোপাধ্যায়, তমোঘ্ন ঘোষ, শঙ্কুর দেব পন্ডা সহ উত্তর কলকাতার একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দরা।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications