আগামী কাল রাজ্যের সব এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি অগ্নিমিত্রা পলের
রাজ্যের সব পুলিশ সুপারের অফিস ঘেরাও হবে আগামী কাল। এমনই হুঁশিয়ারি দিলেন আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের ভূমিকায় মেজাজ হারালেন বিধায়ক।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'খেলা হবে' স্লোগান দিতেন। এবার সেই 'খেলা হবে' স্লোগানকেই ঢাল করলেন অগ্নিমিত্রা। এরপর মুখ্যমন্ত্রী সামলাতে পারবেন তো?

আসানসোলের বিধায়ক বলেন, গত ১১ সাল থেকে রাজ্যে রক্তের খেলা হচ্ছে। মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা। এরপরেও কি খেলা বাকি আছে? শিক্ষা, মা-বোনেদের ইজ্জত, কর্ম সংস্থান সবই তো শূন্যতে। তিনি মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, গতকাল রাত থেকে আমাদের প্রেসিডেন্টের ওপর যে অত্যাচার এল ও পির উপরে যা ঘটল, এর পরে সামলাতে পারবেন তো? এই খেলা সাংঘাতিক।
টাকি গেস্ট হাউস থেকে সন্দেশখালি যাওয়ার কথা বলেছিলেন বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার৷ পুলিশ তাঁকে বাধা দেন। ধস্তাধস্তি হয়। এরপর তিনি দীর্ঘ সময় জ্ঞান হারান। হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি।
এদিন সন্দেশখালি প্রসঙ্গে এলাকার সাংসদকে বিঁধলেন অগ্নিমিত্রা। বলেন, এমপি তিনি ভ্যালেন্টাইন করছেন, টিকটক করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেছেন তিনি। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার জন্য কলঙ্ক। তাঁর সন্দেশখালি যাবার সময় নেই। পাশাপাশি তিনি দাবি করেন, গত তিন দিন আগে সন্দেশখালিতে শেখ শাহজাহানকে স্পিডবোটে কয়েকজনকে নিয়ে যেতে দেখা গিয়েছে।
রাজ্যে যদি প্রিয়াঙ্কা গান্ধী আসেন, তাহলে তাঁর যাওয়া উচিত সন্দেশখালি। কারণ তিনি একসময় হাথরস, মণিপুর গিয়েছিলেন। তাহলে এখানে যাবেন না কেন? প্রশ্ন অগ্নিমিত্রার।












Click it and Unblock the Notifications