জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, রাজ্য সরকারের জন্যই এই সমস্যা, দাবি শুভেন্দুর

জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সুর আরও জোরালো হচ্ছে৷ কেবল জুনিয়র চিকিৎসকরা নয়, সিনিয়র চিকিৎসকরাও যোগ দিয়েছেন আন্দোলনে। বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও আংশিক কর্মবিরতিতে সামিল হচ্ছেন।

রাজ্য সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার নিজে এই সমস্যা তৈরি করেছে। রাজ্য সরকারের উচিত এই সমস্যা অবিলম্বে মেটানো। এদিন এই কথা জোরালো ভাবে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

suvendu adhikari

স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির কথা অনেক আগে থেকেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আরজি কর কাণ্ডের পরে শুভেন্দু অধিকারী আরও সুর চড়িয়েছেন। সাংবাদিক সম্মেলন করে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির একাধিক অভিযোগ সামনে এনেছেন তিনি। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে বরাবর সমর্থন করছেন তিনি।

জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, মিছিল, অনশন মঞ্চ কোথাও এখন অবধি যাননি শুভেন্দু অধিকারী। তিনি উপস্থিত হলে রাজ্য সরকার পালটা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করবে। এই কথা আগেই জানিয়েছেন তিনি। ডাক্তাররা জানেন কী করে আন্দোলন করতে হয়। তারা নিজেরাই তাদের আন্দোলনের রূপরেখা ঠিক করবেন। এই কথাও আগেই জানিয়েছেন শুভেন্দু৷

সপ্তমীর সকালে জেপি নাড্ডা কলকাতায় এসেছিলেন দুর্গাপুজো উপলক্ষে। বেলুড় মঠে পুজো দেন তিনি। সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা উপস্থিত ছিলেন। সেই বেলুড় মঠেই সাংবাদিকদের ছোট্ট প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী। সরকারের জন্যই এই সমস্যা হয়েছে। দাবি করেছেন তিনি।

জুনিয়র চিকিৎসকদের অনশন চলছে। ১০০ ঘন্টার উপর হয়ে গিয়েছে এই অনশন আন্দোলন। তারা কিছুতেই অনশনের রাস্তা থেকে সরে আসবেন না। ১০ দফা দাবিতে তাঁরা অনড়। এই কথা আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+