'রাজ্যপালই নষ্টের মূলে', নিজাম প্যালেসের পর রাজভবনে বিক্ষোভ, গেট ভেঙে রাজভবনে ঢোকার চেষ্টা
'রাজ্যপালই নষ্টের মূলে', নিজাম প্যালেসের পর রাজভবনে বিক্ষোভ, গেট ভেঙে রাজভবনে ঢোকার চেষ্টা
সারদা কাণ্ডে গ্রেফতার রাজ্যের দুই মন্ত্রী এবং দুই বিধায়ক। তারপরেই রাজ্যপাল ধনখড়ের পর পর তিনটে টুইটে। আগুনে ঘি ঢালার কাজ করেছেন রাজ্যপাল। এক প্রকার অশান্তির উস্কানি দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তারপরেই রাজভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। রাজভবনের সব গেটের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। রাজভবনের গেট টপকে ঢোকার চেষ্টা করছেন তাঁরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

রাজ্যপালের টুইট
নারদ কাণ্ডে তৃণমূলের ৪ বিধায়কের গ্রেফতারির পর কার্যত উত্তাল হয়ে উঠেছে রাজ্য। জেলায় জেলায় বিক্ষোভ হচ্ছে। তারপরেই রাজ্যপাল জগদীর ধনখড় একের পর এক টুইট করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে তা নিয়ে পর পর টুইটে সরব হয়েছেন রাজ্যেপাল। ধনখড়ের এই টুইট কার্যত আগুনে ঘি ঢালার কাজ করেছে।

রাজভবনের সামনে বিক্ষোভ
রাজ্যপালের টুইটের পরেই রাজভবনের সামনে জমায়েত হতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। রাজভবনের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিশাল সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। রাজভবনের সব গেটের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। রাজভবনের গেট টোপকে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকেন তাঁরা। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

নিজাপ্যালেসে ধুন্ধুমার
এদিকে সিবিআইএর দফতর নিজাম প্যালেসেও তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে নিজাম প্যালেস চত্ত্বর। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের খণ্ডযুদ্ধ বাধে। তাঁরা ব্যারিকেড ভেঙে নিজাম প্যালেসের ভেতরে ঢোকার চেষ্টা করছেন। নিজাম প্যালেসে এখন রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়।

ভার্চুয়াল পেশ
চার বিধায়ককে আদালতে নিয়ে যেতে পারেনি সিবিআই। দফতরেই ভার্চুয়াল পেশ করা হয়েছে। তবে শুনানি আদালতেই হবে বলে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে দলীয় কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস যুব সভাপতি অভিষেক বন্দ্যেপাধ্যায়। তিনি টুইটে দলীয় কর্মীদের শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন।












Click it and Unblock the Notifications