সেতুর উদ্বোধন হলেও শুরু হয়নি কাজ, বিক্ষোভ
সেতুর উদ্বোধন হলেও শুরু হয়নি কাজ, বিক্ষোভ
আট মাস আগে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সেতুর উদ্বোধন করলেও এখনো পর্যন্ত কাজ চালু না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমেছে।

এলাকার মানুষদের অভিযোগ, রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতে কিছু ঠিকাদার বিরোধীদের মদতে কাজ করে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রায় চার কোটি টাকা ব্যায়ে শামুকতলা গ্রাম পঞ্চায়েতের বানিয়া গাও এলাকায় জয়ন্তী নদীর উপর যে সেতু তৈরির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়, সাধারণ মানুষের চোখে ধুলো দিতে সেখান থেকে মুখ্যমন্ত্রীর ছবি সহ ডিসপ্লে বোর্ডটি হাপিস করে দেওয়া হয় বলে অভিযোগ।
ফলে রাজ্য সরকারের কাজ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, মা মাটি মানুষের সরকারের বদনাম করতে বিরোধী দের চক্রান্তে ঠিকাদাররা সাইনবোর্ড খুলে নিয়ে যান।












Click it and Unblock the Notifications