সুজিত বসুর এলাকায় পা রাখতেই 'গো ব্যাক' স্লোগান সব্যসাচীকে ঘিরে, গাড়িতে হামলা চালানোর অভিযোগ
সুজিত বসুর এলাকায় পা রাখতেই 'গো ব্যাক' স্লোগান সব্যসাচীকে ঘিরে, গাড়িতে হামলা চালানোর অভিযোগ
করোনা লকডাউন উঠতেই বাংলায় চড়ছে রাজনৈতিক পারদ। সোমবার লেকডাউনে সব্যসাচী দত্তকে ঘিরে হুলুস্থূল পড়ে যায়। এলাকার এক দলীয় কর্মীর বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথ আটকে বিক্ষোভ দেখানো হয়। গো ব্যাক স্লোগান দিেয় সব্যসচী দত্তকে ঘোরাও করে বিক্ষোভ দেখানো হয়। এমনকী তাঁর গাড়িতেই হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রসঙ্গল উল্লেখ্য লেকটাউন এলাকাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা দমকলমন্ত্রী সুজিত বসুর।

সব্যসাচীকে ঘেরাও
লেকডাউনে দক্ষিণদাঁড়ি এলাকায় বিজেপি কর্মীকে হুমকি দেওয়ার ঘটনা খতিয়ে দেখতে গিয়ে নিজেই বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার আগেই বিজেপি নেতার পথ আটকে বিক্ষোভ দেখানো হয়। ঘেরাও করে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। কোনও রকমে বাঁধা কাটিয়ে দলীয় কর্মীর বাড়িতে যান সব্যসাচী।

গাড়িতে হামলা
দলীয় কর্মীর বাড়ি থেকে বেরোনোর পর ফের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর গাড়িতেও হামলা চাবানো হয় বলে অভিযোগ। সব্যসাচী দত্ত অভিযোগ করেছেন, তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে। গাড়িতে ইট মেরে ভাঙা হয়েছে। তৃণমূলের প্রভাবশালী নেতার উস্কানিতেই এই কাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেছেন সব্যসাচী। প্রসঙ্গত উল্লেখ্য লেকটাউন এলাকাটি বিধায়ক সুজিত বসুর।

লেকটাউন থানায় অভিযোগ
বিক্ষোভ এবং গাড়ি ভাঙচুরের ঘটনাটি নিয়ে পরে লেকটাউন থানায় গিয়ে অভিযোগ জানান বিজেপি নেতা। থানার সামনেও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পুরোটাই চক্রান্ত বলে অভিযোগ করেছেন সব্যসায়ী। বহিরাগতদের দিয়ে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। এমনই অভিযোগ করেছেন তিনি।

সুজিতের খোঁজ
দীর্ঘ দিনে সতীর্থ সুজিত বসু। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তাঁরা একসঙ্গেই কাজ করেছেন। কিন্তু সব্যসাচী বিজেপিতে যোগ দেওয়ার পর একটি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। সুজিত বসু করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সব্যসাচী ফোন করে সুজিতের খবর নেন। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন জল্পনা তৈরি হয়েছে।
{quiz_152}
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী










Click it and Unblock the Notifications