বিসিকেভিতে 'চলো পাল্টাই'! অভ্যন্তরীণ 'চিত্র' বদলে সিঁদুরে মেঘ, দেখুন হামলার ভিডিও

হরিণঘাটায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগত হামলার জেরে বরখাস্ত ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার। এছাড়াও ঘটনার জেরে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন ডিন। পদত্যাগের ইচ্ছাপ্রকাশ দুই বিভাগের অধিকর্তারও।

হরিণঘাটায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগত হামলার জেরে বরখাস্ত ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার। এছাড়াও ঘটনার জেরে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন ডিন। পদত্যাগের ইচ্ছাপ্রকাশ দুই বিভাগের অধিকর্তারও। এদিকে, আন্দোলনরত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন অধ্যাপকদের একাংশ। উপাচার্যের আশা আলোচনাতেই সমাধান সূত্র মিলবে। সূত্রের খবর অনুযায়ী, রাজনীতিকরণের জেরে হামলা বলে স্বীকার করে নিয়েছেন উপাচার্য।

ক্যাম্পাসে বহিরাগত সশস্ত্র হামলায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব জড়িত বলে অভিযোগ উঠেছে। অভিযোগ আন্দোলন দমন করতে বলপ্রয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন তারাই। যদিও সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে।

বিসিকেভিতে চলো পাল্টাই! অভ্যন্তরীণ চিত্র বদলে সিঁদুরে মেঘ, দেখুন হামলার ভিডিও

হামলার জেরে আন্দোলনরত দ্বিতীয় ও চতুর্থবর্ষের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন, বহু গবেষক এবং স্নাতকোত্তরদের একটা বড় অংশও। আন্দোলনরত ছাত্রছাত্রীরা উপাচার্যের অপসারণ দাবি করেছেন। বৃহস্পতিবার কর্ম সমিতির বৈঠক ভেস্তে যাওয়ার পরেও উপাচার্যের দাবি, আলোচনাতেই মিলবে সমাধান সূত্র।

বেশ কিছু দিন ধরেই বিক্ষোভ আন্দোলন চলছিল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে। ছাত্রদের একাংশের দাদাগিরি এবং টাকা তোলার প্রতিবাদ করে অপর একটি অংশ। চলো পাল্টাই অভিযানের ডাক দেয় ছাত্রছাত্রীদের একাংশ। অশান্তির জেরে বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢোকে। এরই প্রতিবাদে ৬ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও চতুর্থবর্ষের ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভ শুরু করে। বুধবার থেকে অনশনে বসার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সন্ধে থেকে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মুখে কাপড় বেধে আসা বহিরাগতরা এই হামলা চালায় বলে অভিযোগ আন্দোলনরত পড়ুয়াদের। চেন দিয়ে ছাত্রদের ওপর হামলা করা হয়। ক্যাম্পাসের বাইরে থেকে বোমা-গুলি ছোড়া হয় বলেও অভিযোগ। ঘন্টা চারেক ধরে এই হামলা চলে। বেশ কয়েকজন ছাত্র এই হামলায় রক্তাক্ত হয়েছেন বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাইরের গেটের হোর্ডিং পাথর দিয়ে ভেঙে দেওয়া হয়। টিএমসিপির বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে।

শুধু ছাত্রদের ওপরেই হামলা নয়, ছাত্রীদের হস্টেলেও তাণ্ডবের অভিযোগ উঠেছে। ছাত্রীদের হস্টেলের ছাদের দরজা ভেঙে ঢোকে হামলাকারীরা। নিরাপত্তারক্ষীকে মারধর করা হয়। ছাত্রীদের ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+