Vande Bharat: ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ, আতঙ্কে যাত্রীরা
Vande Bharat: ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ, আতঙ্কে যাত্রীরা
ফের বন্দে ভারত এক্সপ্রেসে ছোড়া হল পাথর। এই নিয়ে চতুর্থবার পাথর ছোড়া গল বন্দে ভারত এক্সপ্রেসে। নিউ জলপাইগুড়ি গামী বন্দেভারত এক্সপ্রেসে এবার পাথর ছোড়া হয়েছে মালদহে ঢোকার ঠিক আগে। যাত্রীরা প্রথমে অভিযোগ করেন। এনজেপি স্টেশনে ট্রেনটি পৌঁছনোর পর রেলকর্মীরা পরীক্ষা করে দেখেন পাথর ছোড়া হয়েছে ট্রেনে।

চতুর্থবার পাথর ছোড়ার অভিযোগ
এই নিয়ে ৯ দিনে চতুর্থবার পাথর ছোড়ার ঘটনা ঘটল বন্দে ভারত এক্সপ্রেসে। পর পর তিনদিন ট্রেনটি চলার পর থেকেই চতুর্থবার সফরের সময় পর পর ২ বার আক্রান্ত হয় বন্দে ভারত এক্সপ্রেস। তারপরে আবারও একাবার গতকাল রাতে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটে। তারপরে সোমবার সকালে ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে এই নিয়ে পর পর ৯ দিনে চতুর্থবার ভারতের সেমি বুলেট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটল।

রাজনৈতিক তরজা
প্রথম পর পর ২ বার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনার পর রাজনৈতিক তরজা চরমে উঠেছিল। বিজেপি নেতারা অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার পাল্টা জবাব দিতেই বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার এনআইএ তদন্ত দাবি করে বলেন। বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার রাজ্যপালের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়ে আসেন।

বিহারেই হামলা
বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিল। তারপরেই তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বিহারের কিষাণগঞ্জের কাছে ধুলাবাড়ি স্টেশনে। অর্থাৎ বিহার থেকেই পাথর ছোড়া হয়েছিল বলে সিসিটিভি ফুটেজে প্রমাণ মিলেছে। সেই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতারও করা হয়েছে। সোমবারে পাথর ছোড়ার ঘটনাও বিহারের কিষাণগঞ্জের কাছে ঘটেছে বলে দাবি করেছেন যাত্রীরা। যদিও এখনও তদন্তে তা প্রমাণিত হয়নি। রেলের পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে।

কটাক্ষ মমতার
বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় বাংলাকে দায়ী করে বাংলার বদনাম করা হচ্ছিল বলে পাল্টা বিজেপিকে আক্রমণ শানিয়েছেন তিনি। বিহারের ক্ষোভ থাকতেই পারে। কিন্তু বাংলাকে এই নিয়ে অপমান করা ঠিক হয়নি বলে তীব্র আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বিজেপি নেতাদের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications