মমতা কেন প্রধানমন্ত্রী হবেন, কেন নন মোদী, যুক্তি কপিলমুনি আশ্রমের প্রধান মহন্তের

ফের প্রকাশ্য সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে জ্ঞানদাস মহন্ত সরাসরি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী চাই।

দিল্লির কুর্সিতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করলেন কপিল মুনি আশ্রমের প্রধান পুরোহিত জ্ঞানদাস মহন্ত। বুধবার তিনি বলেছিলেন দেশের কল্যাণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রধানমন্ত্রী চাই। শুক্রবার ফের প্রকাশ্য সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে জ্ঞানদাস মহন্ত সরাসরি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী চাই। তিনি প্রধানমন্ত্রী হলেই রামমন্দির হবে।

মমতায় হ্যাঁ, মোদীতে না

মমতায় হ্যাঁ, মোদীতে না

শুক্রবার গঙ্গাসাগর মেলার আগে প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে প্রধান মহন্ত বলেন, ‘দেশ কো বাঁচানো কা কই শক্তি হ্যায়, দিদি য্যায়সা ব্যক্তি হ্যায়।' একইসঙ্গে তাঁর দাবি, ‘আমরা এমন প্রধানমন্ত্রী চাই না, যিনি শুধু বলেন, করেন না কিছুই।'

অযোধ্যায় রামমন্দির হবে

অযোধ্যায় রামমন্দির হবে

কপিল মুনি আশ্রমের প্রধান পুরোহিত জ্ঞানদাস মহন্ত আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে দেশের কল্যাণ হবে। এবং অযোধ্যাতেও রামমন্দির হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন রামমন্দির গড়তে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জ্ঞানদাস মহন্তের এই সওয়ালের পর মুখ্যমন্ত্রী নিজে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন।

দুদিন আগেও মমতার হয়ে সওয়াল

দুদিন আগেও মমতার হয়ে সওয়াল

এর আগে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর পরিদর্শনে গিয়েছিলেন। তখন তিনি কপিল মুনির আশ্রমেও যান। সাক্ষাৎ করেন প্রধান মহন্ত জ্ঞানদাসের সঙ্গে। তাঁকে সঙ্গে নিয়ে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন। তখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে তাঁর মতো প্রধানমন্ত্রীর প্রয়োজন বলে করেন।

মমতা সবার থেকে আলাদা

মমতা সবার থেকে আলাদা

এদিনও কপিল মুনি আশ্রমের প্রধান পুরোহিত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে অন্য কারও তুলনা আনা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিকল্প নেই। তাঁকে দেশের প্রধানমন্ত্রী চাই। তিনিই পারবেন দেশের কল্যাণ করতে। সঠিক পথে দেশকে নিয়ে যেতে। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য সবার থেকে আলাদা বলে ব্যাখ্যা করেন তিনি।

মোদীকে একহাত মহন্তের

মোদীকে একহাত মহন্তের

একইসঙ্গে নরেন্দ্র মোদীরও কঠোর সমালোচনা করেন। নাম না করেই তিনি বলেন, তিনি শুধু বলেন, করেন না কিছুই। আগের দিন তিনি বলেছিলেন, ভোট এলেই মোদী সরকার রাম রাম করে। রাম যেন বিজেপির নির্বাচনী এজেন্ট। রাম মন্দিরের হুজুগ তোলে বিজেপি। বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার জন্যই তা করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+