দুষ্কৃতী ধরতে গিয়ে ফের গুলিবিদ্ধ পুলিশ
দুষ্কৃতী ধরতে গিয়ে ফের গুলিবিদ্ধ পুলিশ
দুষ্কৃতী ধরতে গিয়ে ফের গুলিবিদ্ধ হয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার মাতলা দিঘির পাড় এলাকায়। গুলিবিদ্ধ হয়েছে সোমরাই টুডু নামে এক পুলিশ কনেস্টবল। তাকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত বিপ্লব সেনের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

দিন কয়েক আগে আসানসোল স্টেশনের কাছে দুষ্কৃতীদের ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন এক পুলিশ আধিকারিক। এই দুষ্কৃতীদের অবশ্য ধরা হয়েছে হাওড়ার জগাছা এলাকায়।
আবার দুষ্কৃতী ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ কর্মী। অভিযোগ দিন কয়েক আগে এলাকার এক মহিলা বিপ্লব সেনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। তার পরেও এই ব্যক্তি এলাকায় নানা ধরনের অপরাধ মূলক কাজ করে বলে অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় ওই মহিলাকে ফের হুমকি দিয়ে এলাকায় তান্ডব চালাচ্ছিল বিপ্লবী সেন বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে বিপ্লব পুলিশের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। এই পুলিশ কর্মীকে প্রথমে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় কলকাতায়।












Click it and Unblock the Notifications