জেল হেফাজতে গিয়েই ফের 'রহস্যময়' বুকে ব্যাথা, আবারও এসএসকেএম ভ্রমণে পরিবহণমন্ত্রী
কলকাতা, ৩ জানুয়ারি : ফের জেল হেফাজত হতেই বুকে ব্যাথা অনুভব করলেন সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে ধৃত পরিবহনমন্ত্রী মদন মিত্র। আর তাই শনিবার সকালে ফের এসএসকেএম হাসপাতালে পৌছে গেলেন তিনি। এবার নাকি শারীরিক পরীক্ষার জন্যই তাঁকে ডেকে পাঠিয়েছিলেন চিকিৎসকরা, একথা জানিয়েছেন পরিবহন মন্ত্রী নিজেই।
শুক্রবারই মদন মিত্রকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। রাতেই তাঁকে জেলে নিয়ে যাওয়া হয়। তখন থেকেই শোনা যাচ্ছিল ফের কোনও বাহানায় জেল থেকে বেরিয়ে এসএসকেএম-এর বিলাসবহুল কেবিনে আশ্রয় নিতে পারেন মদন মিত্র। আর সেই আশঙ্কা সত্য়ি করেই শনিবার সকালে শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএম-এ নিয়ে যাওয়া মদনবাবুকে।

এর আগেও মদন মিত্রর জেল হেফাজত হতেই অসুস্থ বোধ করেন তিনি। এবং তাঁকে সরকারি এসএসকেএম হাসপাতালের বিলাসবহুল কেবিনে রাজার হালে রাখা হয়। সেই সময় বিরোধিরা এমনকী সারদাকাণ্ডে ধৃত তৃণমূলের সাসপেন্ড হওয়া সাংসদ কুণাল ঘোষও অভিযোগ তোলেন কেন মদন মিত্রকে জেল হাসপাতালে রেখে চিকিৎসা করানো হচ্ছে না। কেন তিনি গ্রেফতার হওয়া সত্ত্বেও রাজার হালে হাসপাতালের কেবিনে দিনের পর দিন কাটাচ্ছেন। মদন মিত্রকে হাসপাতালে রাখতে হবে বলে যে সব চিকিৎসকরা সংশাপত্র দিচ্ছে তাদের ভূমিকাই বা কেন খতিয়ে দেখা হচ্ছে না।
এরপরই নড়ে চড়ে বসে চিকিৎসরদের একাংশ। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এবং সেই মেডিক্যাল বোর্ড জানিয়ে দেয় হাসপাতালে ভর্তি থাকার মতো গুরুতর কোনও সমস্যা আপাতত মদনবাবুর শরীরে নেই। চিকিৎসকরা ছেড়ে দিলেও সেদিন রাত হাসপাতালে কাটিয়ে পরের দিন হাসপাতাল ছাড়েন মদনবাবু। তারপর শুক্রবার ফের জেল হেফাজতের নির্দেশ পেয়েঈই শনিবার সকাল থেকে বুকে ব্যাথা অনুভব করতে শুরু করেন তিনি।
এদিকে বিরোধীদের প্রশ্ন চিকিৎসকরা শরীরে গুরুতর কিছু পাচ্ছেন না, এদিনে জেল হেফাজত হলে মদন বাবুর বুকের ব্যাথা শুরু হচ্ছে। এই রহস্যজনক বুকের ব্যাথার চিকিৎসা কী চিকিৎসকদের জানা আছে? এভাবে কতদিন বুকে ব্যাথার গল্প দিয়ে মদনবাবু জেল এড়িয়ে চলবেন তা নিয়েও প্রশ্ন তুলছেন রাজনৈতিক দলের একাংশ।












Click it and Unblock the Notifications