Weather Update: ফের গরম ও অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস! বাংলা নববর্ষেই কি দক্ষিণবঙ্গের জন্য সতর্কতা?

Weather Alert: শনিবার সকালের দিকে কিছুটা স্বস্তি থাকলেও বেলা বাড়তেই গরম বেড়েছে। আবহাওয়া দফতরের তরফে সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ ডিগ্রি বৃদ্ধির কথা জানিয়ে, গরম ও অস্বস্তির আবহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুদদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যু-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর ও মালদহের আবহাওয়া শুকনো থাকবে।

weather

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ দিনাজপুরকে বাদ দিয়ে বাকি সব জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুদদুয়ার, কোচবিহারে হাল্কা বৃষ্টি হতে পারে।

আগামী চার দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যু-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া
শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাত রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। সোমবার উত্তর ২৪ পরগনা,
দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে ১৫ এপ্রিল সোমবার থেকে তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম এবং অস্বস্তির আবহাওয়া
থাকতে পারে। যে কারণে সাধারণ মানুষকে বেলা এগারোটা থেকে বিতেল চারটের মধ্যে বাইরে বেরোলে সাবধানতা অবনম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ২৬.৫
দমদম ২৬
দিঘা ২৩.৬
মেদিনীপুর ২৩.৬
কৃষ্ণনগর ২৫
বাঁকুড়া ২১.২
শ্রীনিকেতন ২০.৮
বহরমপুর ২৫.৬
বর্ধমান ২২
পানাগড় ২১.৯
আসানসোল ২৩.৫
পুরুলিয়া ১৯.১
দার্জিলিং ১১.৮
কালিম্পং ১৫.৬
কোচবিহার ২০.৭
মালদহ ২৫.১

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (৩৫.২)
দমদম (৩৬)
দিঘা (৩৫.২)
মেদিনীপুর (৩৫.৩)
কৃষ্ণনগর (৩৩.৬)
বাঁকুড়া (৩৬.১)
শ্রীনিকেতন (৩৫.২)
বহরমপুর (৩৬.৪)
বর্ধমান (৩৬)
পানাগড় (৩৬.৯)
আসানসোল (৩৬.৪)
পুরুলিয়া (৩৫.৩)
দার্জিলিং (১৯.৬)
কালিম্পং (২৩)
কোচবিহার (৩৩.২)
মালদহ (৩৫.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+