ফের বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত কাঁচরাপাড়া
ফের বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হল কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া ভূতবাগান স্টোর ব্লক সংলগ্ন এলাকায় ঘটনা। সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে।
ফের বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হল কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া ভূতবাগান স্টোর ব্লক সংলগ্ন এলাকায় ঘটনা। সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। একটি চায়ের দোকান লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোড়ে। ভাঙচুর করা হয় একাধিক বাড়ি। যার ফলে আতঙ্কের মধ্যে রয়েছে এলাকার মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসে বীজপুর থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ স্থানীয় মানুষের। কি কারনে এই ঘটনা ঘটলো তদন্ত করছে বীজপুর থানার পুলিশ।












Click it and Unblock the Notifications