'যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ের ৪০ শতাংশ আসন ফাঁকা,মুখ ফেরাচ্ছে পড়ুয়ারা'! শিক্ষা নিয়ে মমতাকে আরও এক অমিত চ্যালেঞ্জ
'যাদবপুরের ইঞ্জিনিয়ারিংয়ের ৪০ শতাংশ আসন ফাঁকা, আকৃষ্ট হচ্ছে না পড়ুয়ারা'!বাংলার শিক্ষা নিয়ে মমতার সামনে আরও এক 'অমিত চ্যালেঞ্জ'
রাজ্যের পরিস্থিতি নিয়ে কয়েকদিন আগেই মুখ খুলে কার্যত মমতা সরকারকে একহাত নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বোলপুরের সাংবাদিক বৈঠক থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে প্রবল তোপ দাগেন। যার ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা তোপ দাগেন মমতাও। এরপর সেই সূত্র ধরে আরও এক 'অমিত' এর প্রকাশ্য চ্যালেঞ্জ মমতাকে।

বাংলার শিক্ষা নিয়ে অমিত বার্তা
এদিন বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে বিজেপির তথ্য প্রযুক্তি ইনচার্জ তথা বাংলার পর্যপেক্ষক অমিত মালব্য তুমুল তোপ দাগেন। তিনি বলেন, আজ যখন মোদী বিশ্বভারতীর শতবার্ষিকীতে বক্তব্য রাখছেন তখন পশ্চিমবঙ্গের শিক্ষার হাল শোচনীয়।

অমিতের খতিয়ান
এক টুইট বার্তায় অমিত মালব্য জানান, রাজ্যের ৯০ শতাংশ 'এলিমেন্টারি' স্কুলে টেবিল ও ডেস্ক নেই। কার্যকরী রয়েছে এমন ৩০ শতাংশ স্কুলে উপযুক্ত ক্লাসরুম নেই। ১০ শতাংশে নেই বিদ্যুৎ। প্রতি এক লাখে বাংলায় ১৩ টি করে মাত্র কলেজ রয়েছে।

এর আগে তৃণমূলের বার্তা
এর আগে,রাজ্যে অমিত শাহ এসে মমতার বিরুদ্ধে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তোলার পর পরের দিনই তৃণমূলের তরফে সৌগত রায় জানান, রাজ্যের ১০০ শতাংশ স্কুলে বিদ্যুৎ রয়েছে। পাশাপাশি, নতুন করে ৩০ টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে বলে রাজ্য জানিয়েছে।

যাদবপুর নিয়ে অমিত মালব্যর টুইট
এদিন অমিত মালব্যর টুইটে মমতা সরকারের শিক্ষানীতি নিয়ে লেখা হয়, ' রাজ্যের উচ্চ শিক্ষার হাল অত্যন্ত খারাপ। এমন কি যাদবপুরের মতো তাবড় প্রতিষ্ঠানের প্রতিও পড়ুয়াদের আকর্ষণ কমছে। সেখানে ৪০ শতাংশ ইঞ্জিনিয়ারিং আসন ফাঁকা পড়ে রয়েছে বহু কাউন্সিলিংয়ের রাউন্ডের পরও। '

মমতাকে তুলধোনা !
যাদবপুরের পরিস্থিতির সূত্র ধরেই এদিন অমিত মালব্য দাবি করেছেন, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে শুরু করেছেন। পাশাপাশি টুইটে তাঁর দাবি , যাদবপুরের 'প্রসপেক্ট' খারাপ থাকার জন্য সেখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে ছাত্রদের আগ্রহ কমতে দেখা যাচ্ছে।












Click it and Unblock the Notifications