রাজস্থানের পর ফের মোদী-রাজ্যে খুন বাঙালি যুবক, ভিনরাজ্যের কাজে আতঙ্ক

রাজস্থানের পর এবার মোদী-রাজ্য গুজরাত। আবারও কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়ে খুন এ রাজ্যের এক যুবক।

ফের বিজেপিশাসিত রাজ্যে খুন হলেন এক বাঙালি যুবক। রাজস্থানের পর এবার মোদী-রাজ্য গুজরাত। আবারও কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়ে খুন এ রাজ্যের এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মধু সরকার। তিনি আলিপুরদুয়ারের নর্থ পয়েন্টের বাসিন্দা। বছর চারেক আগে কাজের সন্ধানে গুজরাতে গিয়েছিলেন মধু। সোমবার গুজরাত থেকে খবর আসে মধু খুন হয়েছেন।

রাজস্থানের পর ফের মোদী-রাজ্যে খুন বাঙালি যুবক, ভিনরাজ্যের কাজে আতঙ্ক

অভিযোগ, মধুর মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। পুলিশ তাঁর দেহ উদ্ধার করে। সোমবার সকালে এক আত্মীয় গুজরাত থেকে দুবার ফোন করেন মধুর বাড়িতে। প্রথমবার জানান, মধু গুরুতর অসুস্থ। তারপর দ্বিতীয়বার ফোন করে তিনি জানান, মধুকে খুন করা হয়েছে।

মৃতের পরিবারের সূত্র জানানো হয়েছে, এক দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে চার বছর আগে গুজরাতে গিয়েছিলেন মধু। সেখানে এক প্লাইউড কারখানার কাজ করতেন। বছর ২২-এর তরুণ দু-মাস আগে ওই কাজ ছেড়ে নতুন একটি কারখানায় কাজে যোগ দিয়েছিলেন। তারপরই এই ঘটনা।

গুজরাতের আঙ্কলেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মধুর আত্মীয়ের পক্ষ থেকে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। বাড়ির কাছ থেকেই রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। কী কারণে এই খুন তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ আলিপুরদুয়ারের বাড়িতে দেহ পাঠানোর ব্যবস্থা করছে।

এই ডিসেম্বরেই রাজস্থানে নৃশংসভাবে খুন হন মালদহের এক শ্রমিক আফরাজুল। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয়। এই নৃশংসতার ভিডিওগ্রাফি করেও ছড়িয়ে দেওয়া হয় এরপর। এই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। মৃতের পরিবারের পাশে দাঁড়ায় রাজ্যের তৃণমূল সরকার। তারপর কেরলে কাজে গিয়ে বাঁকুড়ার এক যুবক হেমন্ত রায়ের রহস্য মৃত্যু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+