ফের বিজেপি সাংসদের সঙ্গে মঞ্চে তৃণমূল বিধায়ক, এবার কার ঘাড়ে পড়বে কোপ

এগরার ঘটনার পুনরাবৃত্তি গোয়ালতোড়ে! এগরায় বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে এক মঞ্চে হাজির থাকার জন্য তৃণমূল বিধায়ক, পুরসভা চেয়ারম্যান ও ব্লক সভাপতিদের শোকজ হতে হয়েছে।

এগরার ঘটনার পুনরাবৃত্তি গোয়ালতোড়ে! এগরায় বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে এক মঞ্চে হাজির থাকার জন্য তৃণমূল বিধায়ক, পুরসভা চেয়ারম্যান ও ব্লক সভাপতিদের শোকজ হতে হয়েছে। এবার শালবনীতে বিজেপি সাংসদের সঙ্গে এক মঞ্চে দেখা গেল তৃণমূলের বিধায়ককে। তাঁর বিরুদ্ধে এখন কী ব্যবস্থা নেয় নেতৃত্ব, তা-ই দেখার।

বিজেপি সাংসদের সঙ্গে একই মঞ্চে তৃণমূল বিধায়ক

বিজেপি সাংসদের সঙ্গে একই মঞ্চে তৃণমূল বিধায়ক

শনিবার গোয়ালতোড়ে এক অনুষ্ঠানে বিজেপি সাংসদ কুনার হেমব্রমের সঙ্গে একই মঞ্চে ছিলেন তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতো। খানিক পরেই শ্রীকান্তবাবু উঠে যান। আর এ প্রসঙ্গে সাফাই দেন। তিনি না দেখেই বসেছিলেন। বিজেপি সাংসদকে দেখে তিনি মঞ্চ থেকে নেমে পড়েন।

উদ্বোধনের প্রদীপ জ্বালাতে দুজনের ডাক পড়তেই

উদ্বোধনের প্রদীপ জ্বালাতে দুজনের ডাক পড়তেই

গোয়ালতোড়ে এক হাইস্কুলের সুবর্নজয়ন্তী অনুষ্ঠানের অতিথির আসন উফস্থিত ছিলেন ঝাড়গ্রামের সাংসদ আর শালবনীর বিধায়ক। উদ্বোধনের প্রদীপ জ্বালাতে দুজনের ডাক পড়ে। তখনই টনক নড়ে তৃণমূল বিধায়কের। তিনি আর একসঙ্গে প্রদীপ প্রজ্জ্বলনে উপস্থিত হননি। তার আগেই মঞ্চ তেকে নেমে সোজা নিজের গাড়িতে গিয়ে বসেন শ্রীকান্তবাবু।

বিজেপি সাংসদ চলে যাওয়ার পর ফের মঞ্চে

বিজেপি সাংসদ চলে যাওয়ার পর ফের মঞ্চে

এরপর সাংসদ কুনার হেমব্রম চলে যাওয়ার পর ফের মঞ্চে আসেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো। বিজেপি এই ঘটনায় তীব্র নিন্দা করেছে তৃণমূলের। তৃণমূলে মুখে সৌজন্যের কথা বললেও, তাঁদের কাজে যে সৌজন্যের লেশমাত্র ভাগ নেই, তা প্রমাণ হয়ে গিয়েছে গোয়ালতোড়ের এই অনুষ্ঠানে। বিজেপি সাংসদও সমালোচনা করেছেন তৃণমূল বিধায়কের।

শিষ্টাচার শিখব না বিজেপির কাছে

শিষ্টাচার শিখব না বিজেপির কাছে

তৃণমূল বিধায়ক বলেন, তাঁরা শিষ্টাচার শিখব না বিজেপির কাছে। আমার কাছে দলীয় শৃঙ্খলারও দাম রয়েছে। সেই শৃঙ্খলা বজায় রাখা কর্তব্য বলেই তিনি এই কাজ করেছেন। আর তার কাছে শিষ্টাচারের অঙ্গই হল শৃঙ্খলারক্ষা। তিনি জানতেন না বলেই গিয়েছিলেন। যখন জেনেছেন বিজেপি সাংসদের উপস্থিতি, তখন তিনি নিজেই সরে এসেছেন। কাউকে তিনি অপমান করতে চাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+