Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গত ২৪ ঘন্টায় আরও ছয় শিশুর মৃত্যু! প্যানিক না করার বার্তা মমতার

ক্রমশ আয়ত্তের বাইরে যাচ্ছে অ্যাডিনোভাইরাস। কার্যত প্রত্যেকদিনই শিশু মৃত্যুর খবর সামনে আসছে। যদিও প্রশাসনের দাবি এটি ঋতুবাহিত একটি ভাইরাস।

Adenovirus: রাজ্যজুড়ে ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে অ্যাডিনোর প্রকোপ! আর এর মধ্যেই গত ২৪ ঘন্টায় আরও ছয় শিশুর মৃত্যুর খবর সামনে আসছে। সকাল পর্যন্ত তিনটি শিশুর মৃত্যুর খবর থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মৃতের বেড়ে ছয় হয়েছে বলে খবর।

যদিও রাজ্য প্রশাসন প্রতি মুহূর্তে সজাগ রয়েছে। এমনকি গোটা ঘটনা মনিটারিং করা হচ্ছে বলেও নবান্নের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

আর এর মধ্যেই ফের একবার রাজ্যে শিশু মৃত্যুর খবর সামনে আসছে। শিশুর ডেথ সার্টিফিকেটে অ্যাডিনো সংক্রমণের কথা বলা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। যদিও প্রশাসন আতঙ্ক নয়, সতর্ক থাকার কথা বারবার বলছে।

সকালের মধ্যেই তিন শিশুর মৃত্যু

সকালের মধ্যেই তিন শিশুর মৃত্যু

জানা যাচ্ছে, গত কয়েকদিন আগেই জ্বর, সর্দি, কাশি নিয়ে শাসনের এক বাসিন্দা তাঁদের ১১ মাসের শিশুকে বিসি রায় হাসপাতালে ভর্তি করে। এমনকি ওই বাচ্চাটির শ্বাসকষ্টের সমস্যা ছিল বলেও জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে ওই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, সন্ধ্যার পর থেকে আরও দুটি শিশুর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। এরপর রাতে তাঁদেরও মৃত বলে হাসপাতালের তরফে ঘোষণা করা হয়। আর এরপরেই শোকের ছায়া নেমে এসেছে।

রেফার কমানোর বার্তা

রেফার কমানোর বার্তা

শুধু শহরেই নয়, বেহাল অবস্থা জেলার হাসপাতালগুলিতেও। এই অবস্থায় ক্রমশ কলকাতায় রেফার করা হচ্ছে শিশুদের। যদিও প্রশাসনের তরফে জেলা হাসপাতালগুলিকে রেফার না করার আবেদন জানানো হয়েছে। প্রয়োজন টেলি মেডিসিনের সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি জেলা হাসপাতালগুলিতে অনলাইনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে সমস্ত জেলা হাসপাতালগুলিতে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় ICU পরিকাঠামো তৈরি করা হচ্ছে বলেও জানা যাচ্ছে।

৬০০ শিশু চিকিৎসক তৈরি রয়েছে

৬০০ শিশু চিকিৎসক তৈরি রয়েছে

এই অবস্থায় বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আতঙ্ক না ছড়ানোর আবেদন জানান। শুধু তাই নয়, অন্তত ৬০০ শিশু চিকিৎসক তৈরি রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একই সঙ্গে পাঁচ হাজার বেড তৈরি রয়েছে বলেও দাবি তাঁর। ফলে মানুষকে শুধুমাত্র আতঙ্কিত না হওয়ার কথাই বলছেন মুখ্যমন্ত্রী। আর এইও বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছেন, কম ওজন বা প্রিম্যাচিওর বেবির জন্মই শিশুমৃত্যুর অন্যতম কারণ দেখা যাচ্ছে। শুধু তাই নয়, শিত সরে যাচ্ছে ধীরে ধীরে গরম পড়ছে। মরসুমের পরিবর্তন ঘটছে। এই সময় প্রত্যেক বছর শিশুদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়। তাতে ঘাবড়ে না গিয়ে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মমতা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+