কোচবিহারে তৃণমূলের জনসংযোগ যাত্রার মিছিলে হামলা, আহত তিন কর্মী
কোচবিহারে ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস। দলের জনসংযোগ যাত্রার মিছিলে হামলা চালানোর অভিযোগ। নাজিরহাট বাজারের কাছে জনসংযোগ যাত্রার শেষে তিনটি গাড়িতে ফিরছিলেন তৃণমূল কর্মীরা।
কোচবিহারে ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস। দলের জনসংযোগ যাত্রার মিছিলে হামলা চালানোর অভিযোগ। নাজিরহাট বাজারের কাছে জনসংযোগ যাত্রার শেষে তিনটি গাড়িতে ফিরছিলেন তৃণমূল কর্মীরা। তিনটি গাড়িতেই হামলা চালায় দুষ্কৃতিরা। গুরুতর আহত অবস্থায় তৃণমূল কংগ্রেসের তিন কর্মীকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাজিরহাটের জন সংযোগ যাত্রায় ছিলেন দলের কার্যকারী সভাপতি পার্থপ্রতিম রায়, বিধায়ক উদয়নগুহ সহ বেশ কয়েকজন জেলা স্তরের নেতারা উপস্থিত ছিলেন। মিছিল শেষ হতেই দুষ্কৃতিরা তিনটি গাড়ির উপর চড়াও হয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। দিনহাটা থানার পুলিস তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications