‘তিতলি’ এখন অতীত, ধেয়ে আসতে পারে আরও ১০ সাইক্লোন, একনজরে ঝড়ের পূর্বাভাস
‘তিতলি’ এখন অতীত। এবার ‘তিতলি’র পথ ধরে ধেয়ে আসছে আরও ১০ সাইক্লোন। ইতিমধ্যেই সতর্ক করেছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। এমনকী ১০ ঝড়েরই নামকরণ পর্যন্ত সেরে ফেলেছে দেশগুলি।
'তিতলি' এখন অতীত। এবার 'তিতলি'র পথ ধরে ধেয়ে আসছে আরও ১০ সাইক্লোন। ইতিমধ্যেই সতর্ক করেছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। এমনকী ১০ ঝড়েরই নামকরণ পর্যন্ত সেরে ফেলেছে দেশগুলি। বঙ্গোপসাগর ও আরব সাগরে একসঙ্গে দুই ঘূর্ণি আছড়ে পড়েছিল ভারতে। এখনও 'তিতলি' আর 'লুবন'-এর প্রভাব মুক্ত নয় দেশ, এরই মধ্যে অশনি সংকেত দিচ্ছে সামুদ্রিক ঝড়।

‘তিতলি’ আর ‘লুবন’-এর ঘূর্ণিপাক
‘তিতলি'র জেরে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল বিধ্বস্ত হয়েছে। সেই ‘তিতলি' আবার সমুদ্র বক্ষ ধরে বাংলার দিকে ঘুরে যাওয়ায় পুজোর বাংলা ভাসছে বৃষ্টিতে। চতুর্থীতেই ভিজছে উৎসবের বাংলা। শুক্রবার ও শনিবার দুই মেদিনীপুর আর ঝাড়গ্রামে তাণ্ডব চালিয়েছে। আর ‘লিবন'-এ আরব উপকূলে আছড়ে পড়েছে প্রায় ‘তিতলি'র সঙ্গে সঙ্গেই। তার প্রভাব পড়েছে পশ্চিম উপকূলবর্তী রাজ্যগুলিতে।

কেন্দ্রীয় হাওয়া অফিসের অশনি সংকেত
এ বছরই আরও ১০টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে হানা দিতে পারে দেশের বিভিন্ন রাজ্যের উপকূলে। তারা বিভিন্ন সময়েই শক্তি বাড়িয়ে হানা দিতে পারে বাংলাদেশ, মায়ানমার বা অন্য দেশের উপকূলেও। বঙ্গোপসাগর ও আরব সাগরে ঘাঁটি গেড়েছে এমনই পাঁচ নিম্নচাপ।

‘তিতলি’র পর অপেক্ষায় যাঁরা
‘তিতলি'র পর ভারতের সন্নিকটস্থ দুই সাগরে অপেক্ষায় রয়েছে অন্তত ১০টি ঝড়। ক্রমানুসারে তারা ধেয়ে আসতে পারে ভারতীয় উপকূলের দিকে। এই তালিকায় রয়েছে গাজা, পেথাই, ফানি, বায়ু, হিকা, ক্যার, মহা, বুলবুল, পবন, আমফান।

যে পদ্ধতিতে নামকরণ
সমুদ্রবক্ষে তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলির নামকরণ হয় বিশেষ এক পদ্ধতি মেনে। একটার পর একটা দেশের দায়িত্ব পড়ে নামকরণের। ঠিক যেমন এবার তিতলির নামকরণ করেছিল পাকিস্তান। ক্রমানুসারে এবার নামকরণের পালা থাইল্যান্ডের। থাইল্যান্ড পরবর্তী ঝড়ের নামকরণ করেছে গাজা।

ঝড়ের নামকরণে রোটেশন প্রথা
বাংলাদেশ থেকে শুরু করলে ক্রমান্বয়ে যে সমস্ত দেশ আসে তারাই একের পর এক নামকরণ করে বঙ্গোপসাগর ও আরবসাগরে শক্তি বাড়ানো ঝড়ের। বাংলাদেশের পর ভারত, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কার নাম আসে। এইভাবেই রোটেশন অনুযায়ী হয় নামকরণ।

আসন্ন ১০ ঝড়ের নামকরণ
তিতলির পরে গাজার নামকরণ করেছে থাইল্যান্ড, শ্রীলঙ্কা করেছে পেথাইয়ের, তেমনই ক্রমান্বয়ে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, আবার থাইল্যান্ড, শ্রীলঙ্কা নামকরণ করেছে ফানি, বায়ু, হিকা, ক্যার, মহা, বুলবুল, পবন, আমফানের।

আবহবিদরা কী জানাচ্ছেন
আবহবিদরা জানান, ডিসেম্বর পর্যন্ত ট্রপিক্যাল সাইক্লোন তৈরি হয় সাগরে। সামুদ্রিক এই ঝড় চলতে থাকে। তবে তা কোন দেশ বা রাজ্যের উপর প্রভাব ফেলবে, বা আদৌ প্রভাব ফেলবে কি না তা এত আগে থেকে বোঝা সম্ভব নয়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই ঝড়গুলি বাংলার বুকে না প্রভাব ফেলার সম্ভবনাই বেশি।

তিতলি এখনও চলছে
বর্তমান তিতলি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি চলছে। শক্তিক্ষয় হলেও উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে তিতলি। তার ফলেই উপকূল অঞ্চলে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝড় বইছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications