তিনদিন নিখোঁজ থাকার পর কিশোরের দেহ উদ্ধার লিলুয়ার পরিত্যক্ত বাগান থেকে
তিনদিন নিখোঁজ থাকার পর কিশোরের দেহ উদ্ধার হল একটি বাড়ির পরিত্যক্ত বাগান থেকে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়ার লিলুয়ায়।
হাওড়া, ২২ এপ্রিল : তিনদিন নিখোঁজ থাকার পর কিশোরের দেহ উদ্ধার হল একটি বাড়ির পরিত্যক্ত বাগান থেকে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়ার লিলুয়ায়। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম ছোট্টু পাসোয়ান। ছোট্টুর পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়েছে। অভিযোগ, অপহরণ করে খুন করার পর দেহ ফেলে যাওয়া হয় পরিত্যক্ত বাগানে।

বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল ছোট্টু। লিলুয়া থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। পুলিশ সেইমতো তল্লাশিও শুরু করে। কিন্তু শুক্রবার দিনভর তল্লাশি চালিয়েও কোনও খোঁজ মেলেনি ছোট্টুর। শনিবার সকালে এলাকারই এক ব্যক্তির পরিত্যক্ত বাগান থেকে উদ্ধার হয় পচাগলা দেহ। লিলুয়া থানার পুলিশ ওই দেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে এই মৃত্যুর কারণ। খুন নাকি দুর্ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
যে বাগান থেকে দেহ উদ্ধার হয়, সেই জায়গায় কেউ যেত না। তাহলে দেহ কী করে গেল? তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। সেই সূত্র ধরেই পরিবার ও স্থানীয়দের দাবি, পরিকল্পনা করে ওই ছাত্রকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। আর খুনের জন্য বেছে নেওয়া হয়েছে নির্জন ওই স্থানকে, যেখানে দিনের বেলাতেও কেউ যায় না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications