বৃষ্টির পর বিদায় নিম্নচাপ, রোদে ফিরছে দক্ষিণবঙ্গ, সপ্তাহান্তে বাড়তে পারে পারদ ২ থেকে ৩ ডিগ্রি

বসন্তের দোরগোড়ায় দাঁড়িয়ে দক্ষিণবঙ্গ পেল বছরের প্রথম বৃষ্টির স্বাদ। প্রায় তিন মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার ভোররাতে ঝিরঝিরে থেকে মাঝারি বৃষ্টিতে ভিজল কলকাতা ও সংলগ্ন জেলাগুলি। শেষবার গত নভেম্বরে এমন বৃষ্টি দেখেছিল তিলোত্তমা। দীর্ঘ বিরতির পর এই বর্ষণে একধাক্কায় নেমে যায় তাপমাত্রার পারদ, ভোরবেলায় জেলায় জেলায় টের পাওয়া যায় হালকা শীতের আমেজ।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি সুস্পষ্ট নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাত। তবে বর্তমানে সেই নিম্নচাপ শক্তি হারিয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে সরে গিয়েছে। ফলে আপাতত রাজ্যে বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, শুরু হয়েছে শুষ্ক আবহাওয়ার পর্ব।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকাল থেকেই থাকবে রোদঝলমলে আকাশ। ভোরের দিকে সামান্য ঠান্ডা অনুভূত হলেও দিনের তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত নেই। তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস, সপ্তাহান্তে বিশেষত রবিবার থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির পর্ব শেষ। তবে দার্জিলিং কালিম্পং সহ হিমালয় সংলগ্ন এলাকায় সকালের দিকে কুয়াশার প্রভাব থাকতে পারে, ফলে দৃশ্যমানতা কমার আশঙ্কা। আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। সপ্তাহান্তে সেখানেও ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

সব মিলিয়ে, বৃষ্টির রেশ কাটিয়ে ফের রোদেলা ও শুষ্ক আবহাওয়ার দিকেই এগোচ্ছে বাংলা। বসন্তের মৃদু আমেজের সঙ্গে এবার ধীরে ধীরে চড়বে পারদ এমনটাই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+