মেদিনীপুরের বুকেই শুভেন্দুকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠী কোন্দল! 'অনুগামীদের' মারধর ঘিরে জল্পনা তুঙ্গে

শুভেন্দুর বিজেপি প্রবেশের পর থেকেই কার্যত বিজেপির আদি ও নব্য গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হয়েছে বাংলা জুড়ে। দুর্গাপুরের পর এদিন খোদ মেদিনীপুরের বুকেই বিজেপির গোষ্ঠী কোন্দল দেখা গেল। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর যেখানে শুভেন্দুর খাস তালুক হিসাবে পরিচিত, সেখানে পশ্চিম মেদিনীপুরের ভূমিপুত্র দিলীপ ঘোষের দাপট নিজের এলাকায় বর্তমান। এর মাঝেই এদিন মেদিনীপুরের বুকে কী ঘটে গিয়েছে দেখা যাক।

শুভেন্দু অনুগামীর সহায়তা কেন্দ্র ভাঙচুর

শুভেন্দু অনুগামীর সহায়তা কেন্দ্র ভাঙচুর

এদিন পশ্চিম মেদিনীপুরে শুভেন্দুর অনুগামীর অফিসে হামলা হয়েছে বলে খবর। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে শুভেন্দুর এক অনুগামীর অফিসে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয় বলে খবর।

 দিলীপ ঘোষের সভার আগে গতকাল কী হয়?

দিলীপ ঘোষের সভার আগে গতকাল কী হয়?

এদিকে, দিলীপ ঘোষের সভার আগে দুর্গাপুরে বিজেপির মধ্যে প্রবল কোন্দল দেখা যায়। সেখানের যোগদান মেলায় কে আগে বসবেন ,আর কে পিছনে বসবেন তা নিয়ে কোন্দল শুরু হয়। সেই থেকেই প্রবল সংঘাত। তারপর পরিস্থিতি উত্তপ্ত হতেই আদি ও নব্য বিজেপি কর্মীদের সংঘাত শুরু হয়।

শুভেন্দু অনুগামীদের মারধর

শুভেন্দু অনুগামীদের মারধর

জানা গিয়েছে, এদিন শুভেন্দু অনুগামীদের মারধর করা হয়েছে বলেও খবর। সহায়তা কেন্দ্রে হামলা চালিয়ে সেখানে শুভেন্দুর পোস্টার, ছবি ছিঁড়ে ফেলা হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে খবর।

 বিজেপির দাবি

বিজেপির দাবি

এদিকে, আদি বিজেপিদের একটা অংশের দাবি, যাঁরা হামলা চালিয়েছে, তাঁরা বিজেপির কেউ নন। বিজেপির দাবি ঘটনা ঘটিয়েছে তৃণমূল। বিজেপি জানায় নির্দিষ্ট পদ্ধতি মেনে বিজেপিতে যোগ দেওয়ানো হয় নেতাদের। তবে অনেক ক্ষেত্রে তা পালিত হচ্ছে না বলে বার্তা দেয় বিজেপির একাংশ। ফলে যারা ভাঙচুর করেছে, তাদের সঙ্গে বিজেপির যোগ নেই বলে দাবি গেরুয়া শিবিরের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+