শুভেন্দুর অভিযোগের পরেই এসএসকেএম-এ ভর্তি মুকুল রায়, মেডিক্যাল বোর্ড গঠন
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) অভিযোগের পরের দিনই তৃণমূল (trinamool congress) নেতা মুকুল রায়কে (mukul roy) ভর্তি করানো হল এসএসকেএম (sskm) হাসপাতালে। তাঁকে উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর তেবিনে রাখা
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) অভিযোগের পরের দিনই তৃণমূল (trinamool congress) নেতা মুকুল রায়কে (mukul roy) ভর্তি করানো হল এসএসকেএম (sskm) হাসপাতালে। তাঁকে উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর তেবিনে রাখা হয়েছে। এসএসকেএম কর্তৃপক্ষের তরফে মুকুল রায়ের জন্য একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে।

হেঁটে গিয়েই উডবার্ন ওয়ার্ডে ভর্তি
এদিন সকালে মুকুল রায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে হেঁটেই যান উডবার্ন ওয়ার্ডে। নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত হয়ে তিনি উডবার্ন ওয়ার্ডে ঢোকেন। সেখানে ভর্তি হওয়ার পরে মুকুল রায়ের শারীরিক পরীক্ষা শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতির জন্য।

জুনে তৃণমূলে ফেরেন মুকুল
কৃষ্ণনগর উত্তর থেকে জয়ী হওয়ার পরে বিধানসভায় তৃণমূলের ঘরে আশপাশে তাঁকে দেখা গেলেও, জুন মাসে তিনি পুরনো দল তৃণমূলে ফিরে যান। এরপর তাঁকে বিধানসভার তরফে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়। বিজেপি বিধায়র হিসেবে ইস্তফা না দেওয়া এবং তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা নিয়ে ইতিমধ্যেই বিধানসভায় শুনানি চলছে। অন্যদিকে হাইকোর্টেও বিজেপির তরফে মামলা দায়ের করা হয়েছে।

ভুলে যাওয়া রোগে ধরেছে
জুলাইএ- মুকুল রায়ের স্ত্রীর মৃত্যু হয় চেন্নাইয়ে। সেই সময় থেকেই মুকুল রায় বিষাদগ্রস্ত বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা। ৬৭ বছর বয়স্ক এই নেতাকে ভুলে যাওয়া রোগে ধরেছে বলেও জানাচ্ছেন কেউ কেউ। সাধারণভাবে শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রার হেরফের হলে এই ধরনের ঘটনা ঘটে থাকে।

বিজেপির হয়ে দাঁড়ালে জিতব বলেছিলেন মুকুল
গতমাসে মুকুল রায় মন্তব্য করেছিলেন, কৃষ্ণনগর উত্তরে বিজেপির হয়ে দাঁড়ালে জিতবেন। সঙ্গে তিনি বলেন, তৃণমূলের হয়ে দাঁড়ালে মানুষ সিদ্ধান্ত নেবেন। সঙ্গে তিনি বলেছিলেন, বিজেপি দরকার হলে বিজেপি বলবেন, তৃণমূল দরকার হলে তৃণমূল। তাঁর মন্তব্য নিয়ে ব্যাপক জলঘোলা হয়। অনেকেই তাঁর মন্তব্যকে কৌশলী বলে ব্যাখ্যা করেছিলেন।

মুকুল রায়কে অসুস্থ সাজানো হচ্ছে
বুধবার বিজেপির দলীয় দফতরে সাংবাবিক সম্মেলন করার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, মুকুল রায়কে অসুস্থ সাজানো হচ্ছে। তিনি পিএসির বৈঠকেও আসছেন না, সেখানে সভাপতিত্ব করছেন তৃণমূল বিধায়ক তাপস রায়। মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করার প্রতিবাদে বিজেপির প্রতিনিধিরা পিএসি ছাড়াও অন্য কমিটিগুলি থেকে পদত্যাগ করেছেন।
বিধানসভায় মুকুল রায় কোন পক্ষে তা নিয়ে ইতিমধ্যে একাধিক দিন শুনানি হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর ফের শুনানি রয়েছে বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু এদিন মুকুল রায় হাসপাতালে ভর্তি হওয়ায় ৬ সেপ্টেম্বর শুনানিতে তাঁর হাজিরা অনিশ্চিত হয়ে পড়ল।












Click it and Unblock the Notifications