প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু তদন্তে তৎপরতা সিআইডির, শুভেন্দুর পরে এবার গাড়ির চালক এবং এক বন্ধুকেও তলব
প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু তদন্তে তৎপরতা সিআইডির, শুভেন্দুর পরে এবার গাড়ির চালক এবং এক বন্ধুকেও তলব
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (suvendu adhikari) ভবানীভবনে তলবের পর দিনই তাঁর এক বন্ধু এবং গাড়ির চালককে তলব করল সিআইডি (cid) । তাঁদেরকে ৭ সেপ্টেম্বর ভবানীভবনে হাজিরা দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই প্রাক্তন দেহরক্ষী (body guard) শুভব্রত চক্রবর্তীর (subhabrata chakraborty) অস্বাভাবিক মৃত্যু মামলায় বেশ কয়েকজনকে জেরা করেছে সিআইডি। তাঁদের বয়ানের ভিত্তিতেই এই তলব বলে জানা গিয়েছে।

সোমবার বেলা ১১ টায় হাজির জন্য সমন শুভেন্দুকে
প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যু মামলায় বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সোমবার ভবানীভবনে হাজিরা দিতে তলব করা হয়েছে। বেলা ১১ টায় সময় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী সিআইডির এই মামলায় শুভেন্দু অধিকারীর বয়ান রেকর্ড করতে চায়। তবে সোমবার তিনি ভবানীভবন যাবেন না তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের আরও খবর সিআইডির সমনে হাজিরা নাও দিতে পারেন বিজেপি নেতা। আগে থেকেই নির্ধারিত একটি বৈঠকের কারণে তিনি দিল্লিতে থাকতে পারেন। তাঁর হয়ে আইনজীবী সিআইডিকে চিঠি পাঠাতে পারেন বলে জানা গিয়েছে।

তৈরি টিম, প্রশ্নমালা
সূত্রের খবর, শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য ৪৩ পাতার প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। পাশাপাশি ৫ সিআইডি অফিসারের একটি টিমও তৈরি করা হয়েছে। সেই সময় এই মৃত্যুর তদন্ত করা হলেও, ফের কেন তদন্ত তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বিজেপির তরফ থেকে। বিজেপির তরফে অভিযোগ করে বলা হয়েছে, বিরোধী দলকে মিথ্যা মামলায় ফাঁসানো তৃণমূল সরকারের অভ্যাস হয়ে গিয়েছে।

এই মামলায় তলব আরও ২ জনকে
সিআইডি সূত্রে জানা গিয়েছে, এই অস্বাভাবিক মৃত্যু মামলায়, শুভেন্দু অধিকারীর বন্ধু বলে পরিচিত সঞ্জয় শুক্লা এবং গাড়ির চালক শম্ভু মাইতিকে তলব করা হয়েছে। তাঁদের দুজনকেই ৭ সেপ্টেম্বর ভবানীভবনে হাজিরা দিতে বলা হয়েছে।

সম্প্রতি খুনের অভিযোগ দায়ের করেন স্ত্রী
২০১৮-র ১৩ অক্টোবর কাঁথি পুলিশ ব্যারাকে গুলিবিদ্ধ হয়ে জখন হন শুভব্রত চক্রবর্তী। পরে হাসপাতালে মারা গেলেও সম্প্রতি খুনের অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী সুপর্ণা চক্রবর্তী। সেই ঘটনার তদন্তভার হাতে নিয়ে সিআইডি একাধিকবার শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়িতে গিয়েছে। সেখানে ফিতে দিয়ে বাড়ি থেকে দেহরক্ষীদের ঘরের দূরত্ব মেপেছে সিআইডি। ভাই দিব্যেন্দু অধিকারী-সহ বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেছেন, সিআইডির আধিকারিকরা। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে রাজ্যের এই তদন্তকারী সংস্থা। দিব্যেন্দু অধিকারী জানিয়েছিলেন, তদন্তে সবরকমের সাহায্য করা হবে।












Click it and Unblock the Notifications