দিঘার জগন্নাথ ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী! উন্নয়নের কাজ দ্রুত শেষ করার নির্দেশ

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে দিঘা জুড়ে বেশ কিছু নতুন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে। শুক্রবার এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে দিঘা জুড়ে বেশ কিছু নতুন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে। শুক্রবার এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
চারদিনের পূর্ব মেদিনীপুর জেলা সফর শেষে শুক্রবারই কলকাতা ফিরে যান মুখ্যমন্ত্রী। ফিরে যাওয়ার সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে প্রেস মিট করে দিঘাকে ঘিরে নিজের প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা জানাতে বলেন।

হেলিপ্যাডে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক

হেলিপ্যাডে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক

দিঘার হেলিপ্যাড মাঠের গেটে দাঁড়িয়েই সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বলেন- দিঘার নতুন নতুন পরিকল্পনার কথা।

উন্নয়ন পরিকল্পনা

উন্নয়ন পরিকল্পনা

শুভেন্দু অধিকারী জানান, দিঘার জগন্নাথ ঘাটে মন্দির গড়ার কাজ, লারিকা হোটেলের আধুনিকীকরণ এবং সমুদ্র শহরের যানজট সমস্যা কাটাতে পার্কিং প্লাজা সহ বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুততার সঙ্গে করা হবে।

দিঘার জগন্নাথ ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী

দিঘার জগন্নাথ ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী

দিঘার জগন্নাথ ঘাট এলাকা মুখ্যমন্ত্রী নিজেই ঘুরে দেখেন বলে পরিবহনমন্ত্রী জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর হাতে শারদ সংখ্যা

মুখ্যমন্ত্রীর হাতে শারদ সংখ্যা

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মহিষাদল থেকে প্রকাশিত 'সকলের কথা' নামে একটি বই তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বই হাতে নিয়ে বলেন, কপ্টারে বসেই বইটি তিনি পড়তে পড়তে যাবেন। এর আগেও অন্যবছরে মুখ্যমন্ত্রী হাতে এই বই তুলে দেওয়া হয়েছিল।

পরিবহণমন্ত্রীর কলম

পরিবহণমন্ত্রীর কলম

দিন কয়েক আগে মহিষাদলের কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে 'সকলের কথা' বইটির শারদ সংখ্যা প্রকাশ করা হয়। এই পত্রিকায় পরিবহণমন্ত্রীর কলমও রয়েছে। তিনি লিখেছেন বিশ্ব পথিক বীরেশ্বর নামক প্রবন্ধ। পত্রিকার প্রচ্ছদ এঁকেছেন রিয়া দাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+