চড় খাওয়ার জের, জেড প্লাস নিরাপত্তা পাবেন অভিষেক
কলকাতা, ৭ জানুয়ারি: চড় খাওয়ার জেরে এ বার নিরাপত্তা বাড়ল তৃণমূল কংগ্রেস সাংসদ তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জেড থেকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে তাঁকে।
আরও পড়ুন: তৃণমূলের সভাতেই মঞ্চে উঠে মমতার ভাইপোকে সপাটে চড়
গত রবিবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে একটি সভায় মঞ্চে উঠে অভিষেককে সটান চড় মারে এক যুবক। উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকরা বেধড়ক পেটায় ওই যুবককে। গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। তাই ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে তাঁকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন।

জেড ক্যাটেগরির নিরাপত্তা থাকায় এতদিন ২২ জন নিরাপত্তারক্ষী ঘিরে থাকত অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে। এ বার সেই সংখ্যাটা বেড়ে হচ্ছে ৩৬ জন। সেই দলে থাকছেন জঙ্গি দমনে প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোরাও।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জেড প্লাস নিরাপত্তা পান।












Click it and Unblock the Notifications