সারদার পর রোজভ্যালি মামলায় রাজীব কুমারকে জেরা করতে চলেছে সিবিআই

রোজভ্যালি মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের সহযোগিতার জন্য আদালতের নির্দেশিকা সংশোধনের প্রয়োজন রয়েছে।

রোজভ্যালি মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের সহযোগিতার জন্য আদালতের নির্দেশিকা সংশোধনের প্রয়োজন রয়েছে। বৃহস্পতিবার সারদা মামলায় রাজীব কুমারকে পাঠানো সিবিআই-এর নোটিশ নিয়ে দায়ের হওয়া মামলায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানালেন রাজীবের আইনজীবীরা।

সারদার পর রোজভ্যালি মামলায় রাজীব কুমারকে জেরা!


তাদের দাবি, রোজভ্যালি মামলায় সিবিআই-এর নোটিসে সাড়া দিতে গেলে কলকাতা এলাকা ছাড়তে হবে। হাইকোর্টের নির্দেশে কলকাত র বাইরে যেতে পারবেন না রাজীব কুমার। সেক্ষেত্রে আদালতের নির্দেশের সংশোধন করা প্রয়োজন। তাঁদের বক্তব্যের প্রেক্ষিতে আগামিকাল হলফনামার নির্দেশ বিচারপতির।

উল্লেখ্য, গরমের ছুটি চলাকালীন সিবিআই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাজীবের আনা মামলায় শর্তসাপক্ষে গ্রেফতারির ওপর অন্তর্বতী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। শর্ত ছিল, 'সারদা কাণ্ডে সিবিআইকে তদন্তে সবরকমের সহযোগিতার পাশাপাশি, পাসপোর্ট, অন্যান্য জরুরি নথিপত্র এবং স্থায়ী ঠিকানা সিবিআইয়ের কাছে জমা রাখতে হবে। এছাড়াও নিজের ঠিকানা ছাড়া কোথাও যেতে পারবেন না রাজীব।

সব সময় যোগাযোগ রাখতে হবে সিবিআইয়ের সাথে। সিবিআইয়ের একজন অফিসার রোজ রাজীবের ঠিকানায় গিয়ে অ্যাটেনডেন্স নিয়ে আসবে। গত সপ্তাহে শর্ত কিছুটা শিথিল করে রাজীব কুমার সপ্তাহে দু'বার তাঁর আইনি পরামর্শকের সঙ্গে আইনি পরামর্শের জন্য তাঁর বাড়িতে যাওয়ার অনুমতি দেয় আদালত।

এবার রোজভ্যালি মামলায় তাকে নোটিস পাঠাল সিবিআই। রোজভ্যালিকাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস পাঠিয়েছেন তদন্তকারীরা। আজ, বৃহস্পতিবারই তাঁকে দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। তবে রাজীব কুমার এদিন সিবিআই দফতরে হাজির থাকতে পারবেন না বলে সিজিও কমপ্লেক্সে গিয়ে জানিয়ে দেন সিআইডি আধিকারিকরা। সিআইডি জানিয়েছে, রাজীব কুমার ২ সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+