মমতা ফেরার পরই জঙ্গলমহলে হানা মুকুলের, ‘চ্যালেঞ্জ’ নিয়ে দাঁড়ালেন কুর্মিদের পাশে
মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল সফর সেরে ফিরে আসার পরই পুরুলিয়ায় হানা দিলেন সদ্য তৃণমূলত্যাগী বিজেপি নেতা মুকুল রায়।
মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল সফর সেরে ফিরে আসার পরই পুরুলিয়ায় হানা দিলেন সদ্য তৃণমূলত্যাগী বিজেপি নেতা মুকুল রায়। মুকুল রায় সোমবার জনসংযোগ যাত্রায় বেরিয়ে কুর্মি সমাজে ব্যাপক সাড়া পান। তাঁরা মুকুল রায়কে স্বাগত জানান বড়দিনের শুভলগ্নে। সেইসঙ্গে পেশ করেন তাঁদের দাবিসনদ।

মুকুল রায় কুর্মি সমাজের দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। তিনি এলাকা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়ও চেয়ে নেন। সেইসঙ্গে মুকুলবাবু কুর্মি সমাজের ১০ জনকে নিয়ে দিল্লি যাবেন বলেও আশ্বাস দেন মুকুল রায়।

মুকুল রায় এদিন জনসংযোগ যাত্রায় বেরিয়ে বলেন, 'রাজ্য সরকার প্রতিহিংসার রাজনীতি করছে। নিরীহ মানুষকে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। রাজ্যে চলছে পুলিশরাজ। এসব বন্ধ হওয়া জরুরি। আর এসব বন্ধ করার জন্য দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন ঘটানো।' সেই লক্ষ্যেই বিজেপি রাজ্যে এগিয়ে চলেছে বলে মত প্রকাশ করেন তিনি।'
এদিন মুকুল রায়ের কর্মসূচিতে জঙ্গলমহলে ব্যাপক সাড়া পড়ে যায়। শুধু বিজেপি নেতা-কর্মীরাই নন, আমজনতাও ভিড় করে মুকুল রায়কে ঘিরে। সেখানেই মুকুলবাবু আবেদন জানান, আর ভোট ভাগাভাগি করবেন না। রাজ্যে সুশাসন আনার জন্য বিজেপিকে ভোট দিন। বিজেপিকে জয়যুক্ত করুন। আসন্ন পঞ্চায়েতেই রাজ্যের সরকারকে ধাক্কাটা দিয়ে দিন।












Click it and Unblock the Notifications