পেট্রোল-ডিজেলের দামে ছ্যাঁকা, বাড়ল কেরোসিনের দামও
পেট্রোল-ডিজেলের দামে ছ্যাঁকা, বাড়ল কেরোসিনের দামও
একে তো পেট্রোল-ডিজেেলর দাম আগুন, তার পরেও আবার কেরোসিনের দামও হু হু করে বেড়ে চলেছে। এক ধাক্কায় অনেকটাই বাড়ল কেরোসিন তেলের দাম। প্রতিবাদে পথে নেমেছেন ডিলাররা। মার্চ- এপ্রিল মাসে ২২ টাকা বেড়েছে কেরোসিন তেলের দাম।

কেরোসিনের দামেও ছ্যাঁকা
পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেরোসিন তেলের দামও বাড়তে শুরু করেছে। মার্চ-এপ্রিল মাসের মধ্যে ২২ টাকা বেড়ে গিয়েছে কেরোসিন তেলের দাম। রান্নার গ্যাসের দামও অনেকটাই বেড়েছে। ভয়ঙ্কর জ্বালানি জ্বালায় পুড়ছে গোটা দেশ। গ্যাস বাঁচাতে যে স্টোভে রান্না করবেন তারও উপায় নেই। কেরোসিন তেলের দামও প্রবল বেড়ে গিয়েছে। রেশন দোকানে ৮০ টাকা লিটার দরে বিক্রি করতে হচ্ছে কেরোসিন তেল। খোলা বাজারে আরও চড়া দামে বিক্রি হচ্ছে কেরোসিন তেল। এই নিয়ে প্রতিবাদে পথে নেমেছেন কেরোসিন িডলাররা। তাঁরা খাদ্যমন্ত্রীর কাছে
ডেপুটেশন িদয়েছেন এই নিয়ে। আজ খাদ্যমন্ত্রীর কাছে এই নিয়ে ডেপুটেশন জমা দেবেন তাঁরা।

আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
আরও বাড়ল দাম বাড়ল জ্বালানি তেলের। ৮০ পয়সা দাম বেড়েছে ডিজেলের। আর পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ৮৩ পয়সা। এই নিয়ে ১৫ দিনে ১৩ বার জ্বালানি তেেলর দাম বাড়ল। দেশের সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে পেট্রোলের দাম। কলকাতায় পেট্রোলের দাম এখন িলটার প্রতি ১১৪.২৮ টাকা। আর ডিজেেলর দাম লিটার প্রতি হয়েছে ৯৯.২ টাকা। একশো টাকা ছুঁই ছুঁই জ্বালানি তেলের দাম।

তীব্র নিশানা বিরোধীদের
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে তীব্র নিশানা করেছেন বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন টুইটে। তিনি লিখেছে,২০১৪-র মে মাসের সঙ্গে তিনি এখনকার দামের তুলনা করেছেন। ২০১৪ সালের মে মাসে নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গড়েছিল বিজেপি। ২০১৪ সালে মে মাসে স্কুটার বা বাইকে ফুল ট্যাঙ্ক জ্বালানি ভরতে খরচ হত ৭১৪ টাকা। এখন দিতে হয় ১০৩৮ টাকা।

কেন্দ্রকে নিশানা সুব্রহ্মণ্যম স্বামীর
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীও। বিজেপি সাংসদ টুইটে লিখেছেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি দেশে বিদ্রোহের পরিস্থিতি তৈরি করছে। এই পরিস্থিতি দেশের অর্থমন্ত্রকের মেধার দৈন্যের প্রমাণ দেয়। জ্বালানি তেলের দাম বাড়িয়ে বাজেটের ঘাটতি পূরণ করা অযোগ্যতার প্রমাণ। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র নিশানা করে বলেছেন












Click it and Unblock the Notifications