ডাইনি অপবাদে প্রৌঢ়া খুন, কাটামুন্ডু নিয়ে গ্রাম ঘুরল ‘খুনি’ আত্মীয়!

ডাইনি অপবাদে প্রৌঢ়াকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল। তলোয়ার দিয়ে গলা কেটে সেই কাটা মুন্ডু নিয়ে গ্রাম ঘুরল অভিযুক্ত আত্মীয়।

ঝাড়গ্রাম, ১ ফেব্রুয়ারি : ডাইনি অপবাদে প্রৌঢ়াকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল। তলোয়ার দিয়ে গলা কেটে সেই কাটা মুন্ডু নিয়ে গ্রাম ঘুরল অভিযুক্ত আত্মীয়। চাঞ্চল্যকর এই ঘটনা ঝাড়গ্রামের সাঁকরাইলে। অভিযুক্ত আত্মীয় রাধাকান্ত বেরাকে গ্রেফতার করেছে পুলিশ। মধ্যযুগীয় এই বর্বরতায় আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে।

গোটা শরীরের লোগে রয়েছে রক্ত। হাতে কাটা মুন্ডু। সেই কাটা মুন্ড নিয়ে গোটা গ্রাম পরিভ্রমণ করছে খুনি আত্মীয়। এই দৃশ্য দেখল গোটা গ্রাম। মুখে চোখে অনুতাপের লেশমাত্র নেই। নির্মমতার এই নিদর্শন দেখে গ্রামবাসীরা খবর দিল পুলিশকে। সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে এসে গ্রেফতার করল অভিযুক্তকে। পুলিশের কাছে সেই অভিযুক্ত স্বীকার করল, ডাইনি তত্ত্বে খুনের কথা।

ডাইনি অপবাদে প্রৌঢ়া খুন, কাটামুন্ডু নিয়ে গ্রাম ঘুরল ‘খুনি’ আত্মীয়!

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগেই। ডাইনি অপবাদ দিয়ে ওই বছর ৫৫-র মহিলাকে গ্রাম ছাড়া করতে চেয়েছিলেন রাধাকান্ত বেরা। কিন্তু সেই 'নিদান' মানেননি ওই মহিলা। গ্রাম ছেড়ে যাননি। থাকছিলেন বাড়িতেই। তাই তাঁকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে ওই আত্মীয়। সেইমতো মিথ্যে বলে বাড়িতে ডেকে নিয়ে যায় সে। তারপর ওই মহিলাকে তলোয়ার দিয়ে গলা কেটে খুন করে।

এখানেই নিবৃত্ত হয়নি আততায়ী। মহিলার কাটা মুন্ডু নিয়ে গ্রাম ঘুরতে শুরু করে সে। পুলিশ তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেছে। এদিনই তাকে আদালতে পেশ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+