করোনার তৃতীয় তরঙ্গের মোকাবিলা, মমতার সঙ্গে বৈঠকের পরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে নতুন প্রকল্প
করোনার তৃতীয় তরঙ্গের মোকাবিলা, মমতার সঙ্গে বৈঠকের পরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে নতুন প্রকল্প
করোনার (coronavirus) তৃতীয় ঢেউয়ের (third wave) মোকাবিলা। বিভিন্ন রাজ্যের সঙ্গে এই রাজ্যেও চলছে প্রস্তুতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) দিন কয়েক আগেই মহাকরণে নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায়ের (abhijit binayak banerjee) সঙ্গে বৈঠক করেছিলেন। তৈরি করা হয়েছিল রূপরেখা। এবার নিজেই নেমে পড়েছে কাজে। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যেই তাঁর অধীনেই নতুন প্রকল্প চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে।

অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক
রাজ্যের পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায় নিজে থেকেই উদ্যোগী হয়েছেন। জানা গিয়েছে, তিনি ইতিমধ্যেই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রীর তৈরি গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ডের অপর সদস্য বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরীর সঙ্গে। অভিজিৎ চৌধুরীর প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সের এক অনুষ্ঠানেই গিয়েছিলেন অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম হাজির ছিলেন বলেই জানা গিয়েছে।

নতুন প্রকল্পে শান
সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী বিশেষজ্ঞ কমিটির আলোচনা ঠিক হয়েছে, একটি উচ্চ পর্যায়ের কমিটি, রাজ্যে করোনা তৃতীয় তরঙ্গ হানা দেওয়ার আগে চিকিৎসার পরিকাঠামো সব জায়গায় সঠিক আছে কিনা, কিংবা কোনও জায়গায় আলাদা করে কী প্রয়োজন, তা খতিয়ে দেখবে। এছাড়াও এবার অঙ্গনওয়ারি কর্মীদের আরও বেশি করে কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, অঙ্গনওয়ারি কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ জ্বর ও করোনার উপসর্গের মধ্যে পার্থক্য বোঝাবেন। এছাড়াও তারা অক্সিমিটারের ব্যবহারও বোঝাবেন সাধারণ মানুষকে।

মুখ্যমন্ত্রীর ডাকে শহরে
দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর অনুরোধে শহরে এসেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায়। নবান্নে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। রাজ্যে করোনা মোকাবিলায় যে পরিকাঠামো রয়েছে, তা দেখে তিনি সন্তোষপ্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন করোনা পরিস্থিতির কারণে দেশের আর্থিক বৃদ্ধির হাল ৬ শতাংশে নেমে যেতে পারে। তিনি আরও জানিয়েছিলেন, ভারতের আর্থিক বৃদ্ধি যে ধাক্কা খেতে চলেছে, সে সম্পর্কে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের করোনা পরিস্থিতির মোকাবিলায় গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড গঠন করেছিলেন। সেই বোর্ডের প্রধান করেছিলেন অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায়কে। এই বোর্ডের অন্য সদস্যরা হলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক ডিরেক্টর স্বরূপ সরকার, আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রাক্ত প্রধান টন ফ্রাইডেন, বিশ্বব্যাঙ্কের কাজ করে আসা অর্থনীতিবিদ জিষ্ণু দাস, দেশে প্রাক্তন স্বাস্থ্য সচিব জেভিয়ার প্রসাদ রাও।












Click it and Unblock the Notifications